iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

প্রয়াত প্রবীণ সিপিআইএম নেতার বাড়িতে গেলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার

আগরতলা, ২৪ ডিসেম্বর : প্রয়াত প্রবীণ সিপিআইএম নেতার বাড়িতে গেলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা এলাকার ১ নং ওয়ার্ডের ক্ষেত্র মোহন মজুমদার এক সময় সিপিআইএমের একজন লড়াকু নেতা ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি শারীরিক অসুস্থতার কারণে বিছানায় শয্যাশায়ী ছিলেন। তাঁর স্ত্রী, পুত্র এবং কন্যা উনার সেবাযত্নে কোন ধরনের ত্রুটি রাখেনি। অবশেষে গত শুক্রবার কাঞ্চনমালাস্থিত নিজ বাড়িতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন পুত্র এবং এক কন্যাকে রেখে গেছেন।

দলীয় নেতৃত্বদের মাধ্যমে সিপিআইএম এর প্রবীণ নেতার মৃত্যুর সংবাদ পেয়ে মঙ্গলবার দুপুরে প্রয়াত ক্ষেত্র মোহন মজুমদারের কাঞ্চনমালস্থিত বাড়িতে আসলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ জেলা এবং মহকুমা কমিটির সিপিআইএমের নেতৃত্বরা। এদিন মানিক সরকার প্রয়াত সিপিআইএম নেতা ক্ষেত্র মোহন মজুমদারের স্ত্রী সহ তাঁর পুত্রদের সাথে দীর্ঘক্ষণ কথাবার্তা বলেন এবং তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন ও পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার প্রয়াত সিপিআইএম নেতা ক্ষেত্র মোহন মজুমদারের পুত্রদেরকে বলেছেন তাদের বাবার সুনাম এবং আদর্শকে যেন সারা জীবন বাঁচিয়ে রাখেন। এদিন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সাংবাদ মাধ্যমকে জানিয়েছেন প্রয়াত প্রবীণ সিপিআইএম নেতা ক্ষেত্র মোহন মজুমদার একজন জনদরদি ছিলেন। সব সময় তিনি মানুষের পাশে থেকে মানুষের সাথে মিশতে খুব ভালবাসতেন। সিপিআইএম এমন একজন নেতাকে হারিয়ে শোকস্তব্ধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *