iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

যুব সমাজের কাছে অনুপ্রেরণার প্রতীক নেতাজী সুভাষ চন্দ্র বসু : রাজ্যপাল

আগরতলা, ২৩ জানুয়ারি : শত বছর পরও দেশের যুব সম্প্রদায়ের কাছে এক সংগ্রামী প্রেরণা নেতাজী সুভাষচন্দ্র বসু। বৃহস্পতিবার নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্মদিবসে মহারাজগঞ্জ বাজারে সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে একথা বলেন ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু।

নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্ম দিবস উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার সকালে মহারাজগঞ্জ বাজারস্থিত নেতাজী সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে পুস্পার্ঘ প্রদান করে শ্রদ্ধা নিবেদন করেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু। ভারত মায়ের বীর সন্তানের প্রতি শ্রদ্ধা নিবেদন করে রাজ্যপাল জানান, দেশের বীর সন্তান নেতাজী সুভাষচন্দ্র বসু কেবলমাত্র স্বাধীনতা আন্দোলনেরই মহান নেতা ছিলেন না। শত বছর পরে আজকেও স্বাধীন দেশের যুবসমাজের কাছে অনুপ্রেরণার এক মূর্ত প্রতীক তিনি।

প্রসঙ্গত, দেশের স্বাধীনতা আন্দোলনে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াইয়ের এক মুর্ত প্রতীক নেতাজী সুভাষচন্দ্র বসু। দেশ মাতৃকার পরাধীনতার শৃঙ্খল মোচনে তার রক্তদানের আহ্বান ব্রিটিশ ভারতের যুবসমাজকে বিশেষভাবে লড়াইয়ে অনুপ্রেরণা জুগিয়েছিলেন। এই অকুতোভয় বীর বিদ্রোহীর জন্ম দিবস বৃহস্পতিবার সারা দেশে পালিত হচ্ছে। ত্রিপুরায়ও এই মহান দিনটি বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *