iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

সাব্রুমে রামকৃষ্ণ সেবাশ্রমে চুরি, মূল্যবান উপকরণ লুট

সাব্রুম, ৩১ জানুয়ারি : দেবালয়ে বারবার চুরির ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয়দের অভিযোগ, নেশাগ্রস্ত যুবকদের দৌরাত্ম্য ঘটনার মূল কারণ।

বৃহস্পতিবার রাতে দক্ষিণ ত্রিপুরা জেলার সাব্রুম শহরের অন্যতম প্রাচীন ধর্মীয় প্রতিষ্ঠান রামকৃষ্ণ সেবাশ্রম থেকে চুরি যায় বিভিন্ন মূল্যবান উপকরণ। যার মধ্যে রয়েছে মৃদঙ্গ, হারমোনিয়াম, কাঁসার, ঘন্টা, গীতা, ভাগবতসহ অন্যান্য সামগ্রী। এই ঘটনার পর স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে।

শুক্রবার সকালে বিষয়টি সব্রুম থানার পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করে। এলাকাবাসী চোরদের দ্রুত গ্রেফতার এবং দেবালয়গুলির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

প্রসঙ্গত, এটি প্রথম নয়, এর আগেও বেশ কয়েকটি দেবালয়ে চুরির ঘটনা ঘটেছে। যা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, দোষীদের শনাক্ত করতে তদন্ত জোরদার করা হয়েছে এবং অচিরেই ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *