iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

আদালতে মামলা চলাকালীন প্রতিবেশীর মারে গুরুতর আহত এক ব্যক্তি

উদয়পুর, ৩১ জানুয়ারি : আদালতে বিচারাধীন মামলা নিয়ে মারপিটের অভিযোগ উঠল উদয়পুর মহকুমার সোনামুড়া চৌমুহনীর এক পরিবারের বিরুদ্ধে। আক্তার হোসেন খাদিম নামে এক ব্যক্তি আইন নিজের হাতে তুলে নিয়েছেন বলে অভিযোগ।

জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে হেলাল আহামেদ খাদিম নামে এক ব্যক্তি সোনামুড়া চৌমুহনীর করোনা বাজারে আসলে অভিযুক্ত আক্তার হোসেন খাদিম আচমকা হেলাল আহামেদ খাদিমের উপর আক্রমণ করে। রাস্তার পাশে থাকা ইট হাতে নিয়ে আক্তার হেলালের উপর এলোপাতাড়ি আঘাত করতে থাকে। শরীরের বিভিন্ন অংশে ইটের আঘাতে হেলাল মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয় লোকজন তাকে উদয়পুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার চিকিৎসা চলছে।

এই নিয়ে হেলাল আহমদের পরিবার আক্তার হোসেন খাদিমের বিরুদ্ধে আর কে পুর থানায় একটি মামলা দায়ের করেন। হেলালের ভাই জালাল আহমেদ খাদিম জানান, জমি সংক্রান্ত একটি দীর্ঘদিনের বিবাদ ছিল এই পরিবারের মধ্যে। নিম্ন আদালতে ৩৭ বছর ধরে চলা মামলার রায় হেলাল আহামেদ খাদিমের পরিবারের পক্ষে যাওয়ার পর ক্ষিপ্ত আচরণ শুরু করে আক্তারের পরিবারের লোকজন। হেলাল খাদিমের পরিবারের লোকজন বারবার আক্রান্তের শিকার হচ্ছেন আক্তার ও তার পরিবারের লোকজনদের হাতে।

জানা গিয়েছে, এই ঘটনার মাস্টার মাইন্ড হচ্ছেন আক্তার খাদিমের চাচাতো ভাই হাবিল খাদিম। তার প্ররোচনায় নাকি ক’দিন পরপর এই ধরনের ঘটনা ঘটে চলছে। হেলালের পরিবারের লোকজনের দাবি অবিলম্বে আক্তার ও হাবিলকে গ্রেফতার করে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *