iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

তেলিয়ামুড়ায় সাজেশন বিতরণ, উপকৃত তিন শতাধিক পরীক্ষার্থী

তেলিয়ামুড়া, ৩১ জানুয়ারি : ‘বিধান শিশু উদ্যান মেধা অন্বেষা’ খোয়াই জেলা কমিটির ব্যবস্থাপনায় শুক্রবার তেলিয়ামুড়ায় অশ্বিনী কুমার স্মৃতি কমিউনিটি হলে অনুষ্ঠিত হলো মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের মধ্যে সাজেশন বই বিতরণ কর্মসূচি। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়ার বিধায়িকা তথা মূখ্য সচেতক কল্যানী সাহা রায়, ‘বিধান শিশু উদ্যান মেধা অন্বেষা’র ত্রিপুরা চ্যাপ্টারের সদস্য পরিক্ষিত দে, পুর্নিমা রায়, বিবেকানন্দ দ্বাদশ শ্রেনী বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জীত কুমার দাস, প্রাক্তন শিক্ষক সজল ঘোষ সহ অন্যান্যরা।

এদিন তেলিয়ামুড়া মহকুমার বিভিন্ন বিদ্যালয়ের তিন শতাধিক মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরিক্ষার্থীদের হাতে এই সাজেশন বুক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্য সচেতক কল্যাণী সাহা রায় বলেন, জীবনে চলার পথে সর্বদা সামনে এগিয়ে থাকতে হবে। সফল হতে গেলে সব সময় এগিয়ে থাকার মানসিকতা নিয়ে চলার জন্য ছাত্র ছাত্রীদের তিনি পরামর্শ দেন। এছাড়া ‘বিধান শিশু উদ্যান মেধা অন্বেষা’র এই উদ্যোগের প্রশংসা করেন তিনি। পাশাপাশি পরীক্ষার্থীদের পড়াশুনাতে মনযোগী হতে বলেন মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *