iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

সোনামুড়ার দুই যুবক ব্রাউন সুগার সহ গ্রেফতার বাগবাসায়

চুড়াইবাড়ি, ৪ ফেব্রুয়ারি : ব্রাউন সুগার সহ দুই যুবক গ্রেফতার৷ ঘটনা উত্তর ত্রিপুরা জেলার বাগবাসা থানার নাকা পয়েন্টে৷ মঙ্গলবার পুলিশ ধৃত দুই যুবককে আদালতে সোপর্দ করেছে তাদের বিরুদ্ধে এনডিপিএস অ্যাক্টে মামলা নিয়ে৷

মঙ্গলবার পুলিশ জানিয়েছে, সোমবার গভীর রাতে এএস-১০এ-২০৭৫ নম্বরের একটি অল্টো গাড়ি বাগবাসা নাকা পয়েন্টে আসার পর পুলিশ গাড়িটিতে তল্লাসি চালায়৷ গাড়ির চালকের সিটের নিচে গোপন চেম্বারের হদিশ পায়৷ সেখানে পাঁচটি বাক্সে ৫৩ গ্রাম ব্রাউন সুগার বাজেয়াপ্ত করা হয়৷ ধৃতদের নাম সাহিব আখতার (২৫) এবং মুশারফ হুসেন (২৩)৷ তাদের বাড়ি সিপাহীজলা জেলার সোনামুড়ার রাঙামাটি গ্রামে৷ প্রাথমিক জিজ্ঞাসাদের পর পুলিশ জানিয়েছে তারা বহিঃরাজ্য থেকে এই নেশা সামগ্রী ত্রিপুরায় নিয়ে এসেছে৷ তাদের বিরুদ্ধে এনডিপিএস অ্যাক্টে মামলা নিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *