iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

১৩ দফা দাবী আদায়ের লক্ষ্যে আমবাসায় জাতীয় সড়ক অবরোধ করলেন বাস ও জীপ চালক সংঘ

স্টাফ রিপোর্টার, আমবাসা, ২৩ আগস্ট।। একাধিক দাবি নিয়ে আমবাসায় জাতীয় সড়ক অবরোধে শামিল হল বাস জীপ চালক সংঘ। বুধবার সকালে শ্রমিকদের স্বার্থসংশ্লিষ্ট ১৩ দফা দাবি নিয়ে আসাম আগরতলা ৮নং জাতীয় সড়ক অবরোধে বসে বাস জীপ চালক সংঘের শ্রমিকরা।

১৩ দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য দাবিগুলি হল ১৫ কিলোমিটারের অধিক ও অটো রিক্সা পারমিট বন্ধ করতে হবে। কমলপুর থেকে কোন ধরনের ই রিক্সা পারমিট ছাড়া যাত্রী বহন করতে পারবে না। করোনা চলাকালীন সময় থেকে বর্তমান সময়ে অব্দি ফিটনেস ও ফাইন এককালীন মুকুব করতে হবে। সবচেয়ে উল্লেখযোগ্য দাবি হলো ২০২৩ বিধানসভা ও ২০২১ টিটিএডিসির নির্বাচনে ব্যবহৃত গাড়ির বকেয়া বিল অবিলম্বে মিটিয়ে দিতে হবে।১৩ দফা দাবি নিয়ে আমবাসা মোটর স্ট্যান্ডের সামনে জাতীয় সড়ক অবরোধে বসেন মোটর শ্রমিকরা। ঘটনার খবর পেয়ে আসে আমবাসা থানার পুলিশ।

কথা বলে অবরোধকারীদের সাথে। কিন্তু অবরোধকারীদের বক্তব্য জেলা শাসক ঘটনাস্থলে না আসলে অবরোধ প্রত্যাহার করা হবে না। তাদের এই অবরোধ অনির্দিষ্টকালের জন্য।পরে ডিসিএম ও মহকুমা পুলিশ আধিকারিকের আশ্বাসে পথ অবরোধ মুক্ত হয়। আশ্বাস দেওয়া হয়েছে আগামী ২৫ আগস্ট তাদেরকে নিয়ে জেলাশাসক সাথে বৈঠকে মিলিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *