iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Lead News

জ্ঞান অর্জনের পাশাপাশি ছাত্রছাত্রীদের দক্ষতা বৃদ্ধির প্রতি মনযোগী হতে পরামর্শ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ৭ ফেব্রুয়ারি : অনুকরণ নয়, অনুসরণ করে দক্ষতার মাধ্যমে ছাত্রছাত্রীদের এগিয়ে যাওয়ার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। শুক্রবার নরসিংগড়স্থিত ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজি তথা টিআইটি তে স্কিল উদয় তংনাই কর্মসূচির উদ্বোধন করে এই বার্তা দেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমা, দপ্তরের সচিব কিরণ গিত্যে সহ অন্যান্যরা।

শুক্রবার নরসিংগড়ে ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজি তথা টিআইটি তে স্কিল উদয় তংনাই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন হয়। রাজ্য সরকারের স্কিল ডেভেলপমেন্ট দপ্তর এর উদ্যোগে এই ব্যতিক্রমধর্মী দক্ষতা উন্নয়ন কর্মসূচি চালু করা হয়েছে। এর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। এদিন নরসিংগড়স্থিত টিআইটি’র ছাত্রছাত্রীদের ড্রোন শো প্রত্যক্ষ করেন মুখ্যমন্ত্রী।

পরে অনুষ্ঠানের উদ্বোধন করে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী বলেছেন আগামীদিনে যাদের জ্ঞান থাকবে তাদের হাতেই পৃথিবী থাকবে। তাই জ্ঞান অর্জনের পাশাপাশি দক্ষতা বৃদ্ধির প্রতি মনযোগী হতে ছাত্রছাত্রীদের প্রতি আহ্বান জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, অনেক সময় জ্ঞান থাকলেও প্রয়োজনীয় দক্ষতার অভাবে সেই নলেজ বা জ্ঞানকে প্রয়োগ করা সম্ভব হয় না। ড্রোন শো-তে ছাত্রছাত্রীদের দক্ষতার প্রশংসা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, অনুকরণ নয়, অনুসরণ করে দক্ষতার মাধ্যমে নিজের উন্নয়ন করতে হবে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিল্প ও বানিজ্য মন্ত্রী সান্তনা চাকমা। তিনি বলেন, মুখ্যমন্ত্রীর হাত ধরে স্কিল উদয় তংনাই শীর্ষক যে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হল তা ত্রিপুরার যুব সমাজকে আধুনিক শিল্পের উপযোগী দক্ষতা অর্জনের সহায়তা করবে। তিনি বলেন, এটি শুধুমাত্র একটি কর্মসূচির সূচনা নয়, দক্ষতা উন্নয়নের এক নবযুগের সূচনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *