iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

রবীন্দ্রজয়ন্তীতে আগরতলা মুখর, বর্ণাঢ্য প্রভাতফেরি ও কবি প্রণামে শ্রদ্ধার্ঘ্য বিশ্বকবিকে

আমবাসা, মে : ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর অধীন ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচনকে সামনে রেখে ধলাই জেলার ডলুছড়া এলাকায় বিজেপিতে ভাঙনে। শনিবার অক্ষয়মনি কারবারি পাড়ায় আয়োজিত এক যোগদান কর্মসূচিতে বিজেপি ছেড়ে তিপ্রা মথা পার্টিতে যোগ দেন ২৬টি পরিবারের মোট ৫৪ জন ভোটার। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এলাকার একাংশের বাসিন্দাদের মধ্যে উন্নয়ন, অধিকার রক্ষা এবং স্থানীয় সমস্যার সমাধান নিয়ে অসন্তোষ তৈরি হয়েছিল। সেই প্রেক্ষাপটেই একযোগে এত সংখ্যক মানুষের দলবদলকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিশেষ করে ভিসি নির্বাচনের ঠিক আগে এই যোগদান তিপ্রা মথার সাংগঠনিক শক্তি অনেকটাই বাড়িয়ে দেবে বলে রাজনৈতিক পর্যবেক্ষকদের অভিমত।

যোগদান কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনু-ছৈলেংটা আসনের এমডিসি হলিউড চাকমা। তিনি নবাগতদের দলীয় পতাকা পরিয়ে আনুষ্ঠানিকভাবে দলে স্বাগত জানান। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, দলের প্রতিষ্ঠাতা প্রদ্যোত কিশোর দেববর্মার আদর্শ ও নীতিকে সামনে রেখেই তিপ্রা মথা জনজাতি সমাজের অধিকার রক্ষা, উন্নয়ন এবং আত্মমর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে চলেছে।

তিনি বলেন, “তিপ্রা মথা শুধুমাত্র একটি রাজনৈতিক দল নয়, এটি মানুষের অধিকার আদায়ের আন্দোলন। পাহাড়ে বসবাসকারী প্রতিটি মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করতে আমাদের লড়াই অব্যাহত থাকবে। উন্নয়নের সুফল যাতে প্রত্যন্ত এলাকার সাধারণ মানুষের কাছে পৌঁছে যায়, সেই লক্ষ্যেই আমরা কাজ করছি।”

হলিউড চাকমা আরও জানান, সাম্প্রতিক সময়ে বিভিন্ন রাজনৈতিক দল থেকে বহু মানুষ তিপ্রা মথার প্রতি আস্থা রেখে দলে যোগ দিচ্ছেন। সাধারণ মানুষ বুঝতে পেরেছেন যে, তাদের দাবি-দাওয়া ও স্বার্থ রক্ষায় তিপ্রা মথাই সবচেয়ে বেশি আন্তরিক। ফলে আগামী দিনে দল আরও শক্তিশালী হবে বলে তিনি আশা ব্যক্ত করেন।

নবাগতদের পক্ষ থেকে জানানো হয়, এলাকার উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নতির প্রত্যাশায় তাঁরা তিপ্রা মথার আদর্শে অনুপ্রাণিত হয়ে দলে যোগ দিয়েছেন। তাঁদের বিশ্বাস, এই দল মানুষের পাশে থেকে বাস্তবসম্মত কাজ করছে এবং জনজাতি সম্প্রদায়ের অধিকার রক্ষায় নিরন্তর সংগ্রাম চালিয়ে যাচ্ছে।

ভিসি নির্বাচনের আগে ডলুছড়া এলাকায় এই যোগদান রাজনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাঁদের মতে, এই ধরনের দলবদল পাহাড়ি অঞ্চলে তিপ্রা মথার সাংগঠনিক ভিত্তিকে আরও সুদৃঢ় করবে এবং আসন্ন নির্বাচনে দলের অবস্থানকে শক্তিশালী করতে সহায়ক হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *