iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
International

১৪০ বছরের মধ্যে ভয়াবহ বৃষ্টিপাতের কবলে পূর্ব এশিয়ার দেশ চীন, অন্তত ২০ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক, ২ আগস্ট।। গ্রীষ্মমন্ডলীয় টাইফুন ডকসুরির প্রভাবে নাকাল পূর্ব এশিয়ার দেশ চীন। এর প্রভাবে শনিবার থেকেই ভারী বৃষ্টিপাত হচ্ছে রাজধানীসহ চীনজুড়ে। এতে করে ১৪০ বছরের মধ্যে ভয়াবহ বৃষ্টিপাতের কবলে দেশটি।

বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়, শনিবার থেকে শুরু হয়ে বুধবার সকাল পর্যন্ত রাজধানী বেইজিংয়ের উপকণ্ঠে ৭৪৪.৮ মিমি (২৯.৩ ইঞ্চি) বৃষ্টিপাত রেকর্ড করেছে দেশটির আবহাওয়া সংস্থা, যা ১৮৯১ সালের পর সর্বোচ্চ।

আবহাওয়া সংস্থা জানায়, বেইজিংয়ে মাত্র ৪০ ঘণ্টার বৃষ্টিপাত পুরো জুলাই মাসের গড় বৃষ্টিপাতকে ছাড়িয়ে গেছে।বেইজিংয়ের আশেপাশে প্রবল বৃষ্টি ও বন্যায় অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে এবং ২৭ জন নিখোঁজ রয়েছে। তাই বুধবার কয়েক হাজার জরুরি পরিষেবার কর্মীদের রাজধানীর দক্ষিণ-পশ্চিমে অবস্থিত ঝুওঝো শহরে উদ্ধার ও অনুসন্ধান কাজে পাঠায় কর্তৃপক্ষ।

রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্র সিসিটিভির তথ্যমতে, রাজধানী বেইজিংয় এবং প্রতিবেশী হেবেই প্রদেশে প্রায় ১০ লাখ মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।প্রেসিডেন্ট শি জিনপিং স্থানীয় কর্তৃপক্ষদের ভারী বৃষ্টিপাতে আটকে পড়াদের উদ্ধারে সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *