iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

কর্মী নিয়োগে অনিয়মের অভিযোগে বিলোনিয়ায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা দিলেন এলাকাবাসী

স্টাফ রিপোর্টার, বিলোনিয়া, ৭ আগস্ট।। অঙ্গনওয়াড়ি কেন্দ্রে চাকরি নিয়ে অসন্তোষ রাজ্যের বিভিন্ন জায়গায়। বিলোনিয়া পৌরপরিষদে এলাকায় সাতজনের চাকরির অফার বন্টনকে কেন্দ্র করে তোলপাড় হয়েছিল। সেই ক্ষোভ প্রশমিত হতে না হতেই ফের অসন্তোষের পরিস্থিতি।

এবার বিলোনিয়ার মনুরমুখ এলাকার আমতলী অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। অভিযোগ, ভারতচন্দ্র নগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যানের ইশারায় নাকি অঙ্গনওয়াড়ী চাকরির অফারগুলি বাঁকা পথে দিয়ে দেওয়া হচ্ছে। সোমবার, বৃষ্টিকে উপেক্ষা করে স্থানীয় মানুষ একজোট হয়ে তালা ঝুলিয়ে দিলো অঙ্গওয়াড়ী কেন্দ্রে।

তালা ঝুলিয়ে রেখে মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহার উদ্দেশ্যে দাবি করেছেন চাকরির অফার কেলেঙ্কারির ক্ষেত্রে যাতে হস্তক্ষেপ করেন এবং সুষ্ঠু সমাধান করেন। অভিযোগ, নির্দিষ্ট তারিখে ইন্টারভিউ না দিয়েও পরবর্তীতে ইন্টারভিউ দিয়ে বাঁকা পথে বাগিয়ে নিল অঙ্গনওয়াড়ী কর্মীর চাকরি । আর অন্যদিকে যারা সঠিক সময়ে ইন্টারভিউ দিয়েছে তাদের ভাগ্যে জোটেনি অফার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *