iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

বিলোনিয়ায় মাইছড়া কলাবাড়িস্থিত সাইবাবা আশ্রমে দান বাক্স চুরি

স্টাফ রিপোর্টার, বিলোনিয়া, ১৯ আগস্ট।। বিলোনিয়া জুড়ে একের পর চুরির ঘটনায় আতঙ্কিত শহরবাসি। চোরদের হাত থেকে রাক্ষা পাচ্ছেনা মন্দির, মসজিদ, অঙ্গনোয়াড়ি কেন্দ্র ,সরকারি দপ্তর, সাধারন মানুষের বাড়ীঘর, ব্যাবসায়ী প্রতিষ্ঠান কিছুই রক্ষা পাচ্ছে না।

শনিবার রাতে দুঃসাহসিক চুরি হয় বিলোনীয়া থানার অন্তর্গত মাইছড়া কলাবাড়ীয়া স্থিত সাঁই বাবার মন্দিরে। সকালে মন্দিরের পুরোহিত সহ মন্দিরের দায়িত্বে থাকা লোকজনেরা এসে দেখতে পায় সাইবাবা মন্দিরের ভিতরে গণেশ মন্দিরের তালা ভাঙ্গা। মন্দিরের দান বাক্সটিকে নিয়ে চোরের দল ফেলে দেয় জমিতে। পাশাপাশি লক্ষী মন্দিরের ও তালা ভাঙ্গার চেষ্টা করে চোরেরা।

খবর পেয়ে বিলোনিয়া থানার পুলিশ ঘটনা স্থলে ছুটে যায়। পুলিশ চুরির ঘটনার তদন্ত শুরু করেছে। একের পর এক চুরি কান্ডে দিশাহীন বিলোনীয়া বাসি। পুলিশ তদন্তই সার, ভরসা রাখতে পারছে না পুলিশের উপর, চুরি কান্ড থেকে নিস্তার পাচ্ছে না শহরবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *