iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Sports

আগামীকাল মেসিদের ফাইনাল, অগ্নি মূল্য টিকিট নিয়েও কাড়াকাড়ি পড়ে গেছে!

যুক্তরাষ্ট্র, ১৯ আগস্ট : প্রথমবারের মতো লিগস কাপের ফাইনালে উঠেছে ইন্টার মায়ামি, লিওনেল মেসির অসাধারণ নৈপুণ্যে। আগামীকাল ২০ আগস্ট নাশভিলের মুখোমুখি হতে যাচ্ছে মেসির নেতৃত্বাধীন মায়ামি। আর এ ম্যাচের টিকিটের মূল্য রীতিমতো আকাশ ছুঁয়েছে, পাওয়ার জন্য পড়ে গেছে কাড়াকাড়ি।

রবিবার ভারতীয় সময় সকাল সাড়ে ৭টায় লিগস কাপের ফাইনালে নাশভিলের বিপক্ষে মাঠে নামছে ইন্টার মায়ামি।ম্যাচের টিকিটের দাম বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ডলারে। এরপরও টিকিট পাচ্ছেন না ফুটবলপ্রেমীরা। মেসির জন্যই যে এ উন্মাদনা, তা বলার অপেক্ষা রাখে না।আসলে যুক্তরাষ্ট্রের মাটিতে মেসির প্রথম ট্রফি জয়ের মুহূর্তটা দেখার সুযোগ হাতছাড়া করতে চাইছেন না আমেরিকান ফুটবল ভক্তরা।

তাই টিকিটের চাহিদা ভীষণভাবে বেড়ে গেছে। জানা গেছে, ম্যানচেস্টার সিটি ও ইন্টার মিলানের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের  টিকিটের চেয়েও মেসির এই ফাইনালের টিকিটের দাম বেশি।সুতরাং আগামীকাল মেসির ফাইনাল ম্যাচ দেখতে ‘জিওদিস পার্ক’ এর ৩০ হাজার আসনের স্টেডিয়ামটি যে হাউসফুল থাকছে এটা বলাই যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *