iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জম্মদিনে কুমারঘাটে হবে ‘নমো বিকাশ উৎসব’, বিধায়ক ভগবান দাস

স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৯ আগস্ট।। আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৩ তম জন্মদিন উপলক্ষে কুমারঘাট পি.ডব্লিউ.ডি ময়দানে এক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। অনুষ্ঠানে এছাড়াও উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী উপস্থিত থাকার কথা রয়েছে। উপস্থিত থাকবেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য।

এই অনুষ্ঠানের নামাকরণ করা হয়েছে ‘নমো বিকাশ উৎসব এবং ২০২৪ মোদিজি ওয়ান্স মোর’। এই অনুষ্ঠান সকাল থেকে রাত পর্যন্ত চলবে। মঙ্গলবার বিধায়ক হোস্টেলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই অনুষ্ঠানের বিস্তারিত তথ্য জানান বিধায়ক ভগবান দাস।

তিনি জানান এই অনুষ্ঠানে মধ্যে রয়েছে স্বচ্ছ ভারত অভিযান, নেশা মুক্ত ত্রিপুরা গড়তে কর্মসূচি, গীতা বিতরণ এবং শারীরিকভাবে দুর্বলদের তথা দিব্যাঙ্গদের হুইল চেয়ার বিতরণ করা সহ বিভিন্ন কর্মসূচি। এই বিশেষ অনুষ্ঠানে সকলকে উপস্থিত থাকার জন্য আহ্বান জানান বিধায়ক ভগবান চন্দ্র দাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *