iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

লোকসভা নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে শক্তিশালী করার উদ্যোগ প্রদেশ যুব কংগ্রেসের

স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৯ আগস্ট।। বিজেপি প্রতিশ্রুতি ভঙ্গকারী সরকার, তাই এ সরকারের বিরুদ্ধে যুব কংগ্রেসের কর্মীরা ঐক্যবদ্ধভাবে আন্দোলনে নামার সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার আগরতলায় প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত যুব কংগ্রেসে সাংগঠনিক সভায় একথা বলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা।

তিনি বলেন, আজকের বৈঠকের মূল উদ্দেশ্য হল সংগঠনের দুর্বলতা কাটিয়ে উঠে আগামী দিনে আন্দোলন সংগঠিত করা। লোকসভা নির্বাচনকে সামনে রেখে কংগ্রেসের যুব সংগঠনকে শক্তিশালী করতে এবং যুব আন্দোলন আরো বেশি তীব্রতর করতে এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

তিনি আরো বলেন, বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর নেশা মুক্ত ত্রিপুরার কথা বলে নেশার আসক্তি বাড়িয়ে দিয়েছে। আগামীদিনে এর বিরুদ্ধে লড়াই করবে যুব কংগ্রেস কর্মীরা। কিভাবে সমাজকে সঠিক দিশায় নিয়ে আসা যায় তার জন্য যুব কংগ্রেস কর্মীরা ঐক্যবদ্ধ হচ্ছে বলে জানান প্রদেশ কংগ্রেস সভাপতি। এদিনের বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সর্বভারতীয় যুব কংগ্রেসের সম্পাদক ঈশান আহমেদ খান সহ অন্যান্য প্রদেশ যুব নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *