iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

রাজ্যে জাতীয় লোক আদালতে আদায় করা হয়েছে ৪ কোটিরও বেশী টাকা

স্টাফ রিপোর্টার, আগরতলা, ৯ সেপ্টেম্বর।। শনিবার রাজ্যে অনুষ্ঠিত হল বছরের তৃতীয় জাতীয় লোক আদালত। ত্রিপুরা উচ্চ আদালত ছাড়াও রাজ্যের সব জেলা এবং মহকুমা আদালত চত্বরে সরকারি ছুটির দিনে লোক আদালত বসে। এই লোক আদালতে মোট ৭১ টি বেঞ্চে ১৫,৬৭১ টি মামলা নিষ্পত্তির জন্য তোলা হয়। এর মধ্যে মামলা পূর্ববর্তী বিরোধ সংক্রান্ত বিষয় রয়েছে-যার মধ্যে ব্যাংক ঋণ পরিশোধ সংক্রান্ত আনুমানিক মামলা এবং দূরসঞ্চার নিগমের অনাদায়ী বিল সংক্রান্ত বিরোধের মামলা রয়েছে।

এছাড়া আদালতে বিচারাধীন মামলা নিষ্পত্তির জন্য পেশ করা হয়। এরমধ্যে রয়েছে মোটর দুর্ঘটনায় ক্ষতিপূরণ মামলা, ভোক্তা আদালত সংক্রান্ত মামলা, আপোষযোগ্য ফৌজদারি বিরোধের মামলা (যার মধ্যে আছে এমভি অ্যাক্টের মামলা, টিপি অ্যাক্টে মামলা, টিজি অ্যাক্টে মামলা এক্সাইস মামলা প্রভৃতি), বৈবাহিক বিরোধের মামলা, চেক বাউন্স সংক্রান্ত (এনআই অ্যাক্ট) মামলা, অন্যান্য দেওয়ানি সংক্রান্ত মামলা এবং চাকুরি সংক্রান্ত মামলা। এদিন পেশ করা মামলাগুলোর মধ্যে ৩,৫৯৬ টি মামলা নিষ্পত্তি হয়েছে যাতে ৪ কোটি ৫ লাখ ৩৪ হাজার ২৫০ টাকা আদায় করা সম্ভব হয়েছে বলে খবর ত্রিপুরা আইনসেবা কর্তৃপক্ষের তরফে।

প্রসঙ্গত: জাতীয় লোক আদালত উপলক্ষ্যে ত্রিপুরা উচ্চ আদালতে একটি বেঞ্চ বসে এবং সবচেয়ে বেশি ১৬ টি বেঞ্চ গঠন করা হয় আগরতলার নিম্ন আদালত চত্বরে। ত্রিপুরা রাজ্য আইনসেবা কর্তৃপক্ষের সদস্য সচিব সব্যসাচী দত্ত পুরকায়স্থ দ্রুত ও বিনা আইনি খরচে জাতীয় লোক আদালতে মামলা নিষ্পত্তির সুবিধা গ্রহণ করায় সংশ্লিস্ট সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *