জি-২০ সম্মেলনে দিল্লিতে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার আগমনে খুশি প্রকাশ মোদীর
নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর : ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার ভারত সফরে খুশি প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।প্রধানমন্ত্রী এক্স পোস্টের মাধ্যমে জানান, শনিবার সকালে তিনি ব্রাজিলের রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়েছেন। এনি জি-২০ শীর্ষ সম্মেলনে অংশ নিতে এসেছেন। প্রধানমন্ত্রী মোদী আরও জানান, তিনি সম্প্রতি জোহানেসবার্গে লুলা দা সিলভার সঙ্গে দেখা করেছেন।
এখন জি-২০ শীর্ষ সম্মেলনে তাঁর মতামত শোনার অপেক্ষায় আছি বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী মোদী।জি-২০ সম্মেলনের দ্বিতীয় নেতৃত্ব পাবে ব্রাজিল। শনি এবং রবিবারের অনুষ্ঠানের পরে, ভারত আনুষ্ঠানিকভাবে ব্রাজিলের কাছে জি-২০ সভাপতিত্বের লাগাম তুলে দেবে। জি-২০-র হাতুড়ি ব্রাজিলের রাষ্ট্রপতিকে দেবে ভারত। এই হাতুড়িটি ইঙ্গিত করে যে উল্লিখিত দেশটিকে জি-২০-এর সভাপতিত্ব হস্তান্তর করা হয়েছে।
