iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
National

রাঁচীতে আবাসনের ছাদ থেকে ঝাঁপ দিয়ে মহিলার আত্মহত্যা, তদন্তে পুলিশ

রাঁচী, ১০ সেপ্টেম্বর : ঝাড়খণ্ডের রাঁচীর বারিয়াতু থানা এলাকার হরিহর সিং রোডের স্কাই ডেল আবাসনের ১০ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন এক মহিলা। মৃত মহিলার নাম–মধুবালা, বয়স ৪৯ বছর। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পুলিশ জানিয়েছে, স্কাই ডেল আবাসনের চার তলায় স্বামী চন্দেশ্বর প্রসাদ ও ১০ বছরের সন্তান নিয়ে বসবাস করতেন মধুবালা। আবাসনের লোকেরা মধুবালার আত্মহত্যার বিষয়টি পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায়।

মৃতা আত্মহত্যা করেছেন কিংবা কেউ তাঁকে ঠেলে ফেলে দিয়েছে, সেটা এখনও জানা যায়নি। পুলিশ জানিয়েছে, তদন্তের পরই মৃত্যুর আসল কারণ জানা যাবে। মৃতার স্বামী চন্দেশ্বর প্রসাদ জানান, শনিবার রাত পর্যন্ত সবকিছু ঠিকঠাকই ছিল। তিনি আরও জানান, তাঁর স্ত্রী ছেলের সঙ্গে ঘুমোতেন, আর তিনি একা ঘুমোতেন। রবিবার কখন তাঁর স্ত্রী ছেলের পাশ থেকে চলে গেছেন তিনি বুঝতেও পারেননি। পুলিশ এসে মধুবালার রক্তাক্ত দেহ উদ্ধার করে। চন্দ্রেশ্বর প্রসাদ শিক্ষা বিভাগে কাজ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *