iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

ধর্মনগর থানার পুলিশের অভিযানে ৫০ গ্রাম হেরোইন উদ্ধার, আটক মহিলা সহ দু’জন

স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৩ সেপ্টেম্বর।। ধর্মনগর থানার পুলিশের অভিযানে ৫০ গ্রাম হেরোইন উদ্ধার। আটক মহিলা সহ দুজন। ধৃতরা হল সুমান্তিনী নাথ (৪১) এবং রাজু দাস (৫৫)। বুধবার সকাল ১০ টা নাগাদ ধর্মনগর থানার ইন্সপেক্টর মমতাজ হাসিনার নেতৃত্বে টংগিবাড়ি ৩ নং ওয়ার্ডের সুমন্তনী নাথের বাড়িতে গোপন খবরের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। অভিযানের সময় সাবানের কেসে লুকিয়ে রাখা ৫০ গ্রাম হেরোইন বাড়ির ভেতর থেকে উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ। সাথে বাড়ির মালিক সহ আসামের এক নেশা কারবারি রাজু দাসকে আটক করে পুলিশ।ধৃত রাজু দাস আসামের সনবিল আনন্দপুরের বাসিন্দা বলে খবর।

পুলিশ সুত্রে জানা গেছে ধৃত পাচারকারী রাজু দাস পার্শ্ববর্তী রাজ্য আসাম থেকে হেরোইন ত্রিপুরায় পাচার করে থাকে বিভিন্ন এলাকায়। আজও হেরোইন নিয়ে আসে সুমন্তনী নাথের বাড়িতে। কিন্তু পুলিশের কাছে সেই খবর চলে আসে। তাদের আটক করে থানায় এনে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। ইতিমধ্যে ধর্মনগর থানার পুলিশ তাদের বিরুদ্ধে একটি মামলা (নং -১৪৯/২০২৩) নথিভুক্ত করেছে ভারতীয় দণ্ডবিধির ২২/ ২৫/ ২৯ এবং এনডিপিএস এক্ট’র ১৯৮৫ ধারায়।

সেই সাথে পুলিশ ঘটনা তদন্ত ও শুরু করেছে বলে খবর। পুলিশের নেশা বিরোধী অভিযানের এটি একটি বড় সাফল্য বলা চলে। কারণ টঙ্গীবাড়িতে দীর্ঘদিন ধরে নেশাজাতীয় দ্রব্যের কারবার এবং নেশা জাতীয় দ্রব্যের ব্যবহার চলছিল বলে এলাকাবাসীর অভিযোগ। নেশা কারবারি রাজু দাসকে জিজ্ঞাসাবাদ চালিয়ে আন্তরাজ্য নেশা পাচার চক্রের রহস্য উন্মোচনে সাফল্য আসবে বলে পুলিশে একাংশের দাবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *