iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

ধর্মনগর স্টেশনে শিব মন্দির ও হনুমান মন্দির স্থানান্তরের উদ্যোগ, ক্ষোভ প্রকাশ রাষ্ট্রীয় হিন্দু সেনার

স্টাফ রিপোর্টার, ধর্মনগর, ১৩ সেপ্টেম্বর।। উত্তর ত্রিপুরার ধর্মনগর স্টেশনটিকে অমৃত স্টেশন হিসেবে বিবেচিত করে তার উন্নয়নের কাজ শুরু হয়েছে। এই কাজ করতে গিয়ে রেল বিভাগের কর্মকর্তারা রেলস্টেশন সংলগ্ন শিব মন্দিরটি এবং তার ঠিক সাথেই যে হনুমান মন্দিরটি রয়েছে তা স্থানান্তরের সিদ্ধান্ত নেয়। এই সিদ্ধান্তের খবর ছড়িয়ে পড়তেই হিন্দু সেনা সমর্থকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় ভাবাবেগে কোন ধরনের আঘাত মেনে নেওয়া হবে না। প্রয়োজনে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুশিয়ারি দিয়েছে হিন্দু সেনা।

প্রসঙ্গেত, ধর্মনগর রেল স্টেশন সংলগ্ন এলাকায় একটি বহু পুরনো বটগাছের ধারে একটি শিব মন্দির এবং তার সাথেই একটি হনুমান মন্দির রয়েছে। মন্দির স্থানান্তরের প্রতিবাদ জানায় হিন্দু সেনা। ত্রিপুরার রাষ্ট্রীয় হিন্দু সেনার সভাপতির উপস্থিতিতে বুধবার হিন্দু সেনার সমর্থকরা সোচ্চার হয়। তারা স্থানান্তর না করার জন্য রেল দপ্তরের কর্মকর্তাদের সাথে কথা বলে এবং লামডিংস্থিত রেলের ডিভিচনের কর্মকর্তারা যারা এই এলাকার কাজকর্ম নিয়ন্ত্রণ করে তাদের সাথে কথা বলে বিবেচনার কথা জানানো হয়।

জানা গিয়েছে, রেলের কর্মকর্তারা আপাতত রাষ্ট্রীয় হিন্দু সেনার কথায় বিষয়টি বিবেচনার মধ্যে রেখে স্থানান্তর না করার কথা ভাবছে বলে হিন্দু সেনার পক্ষ থেকে জানানো হয়। তবে এব্যাপারে ইতিবাচক মনোভাব পোষণ না করলে বৃহত্তর আন্দোলনে শামিল হবেন বলে ইঙ্গিত দিয়েছেন রাষ্ট্রীয় হিন্দু সেনার কর্মকর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *