iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

বাইখোড়া বাজারে একই দোকানে সাতবার চুরি, পুলিশের ভূমিকায় অসন্তুষ্ট ব্যবসায়ীরা

স্টাফ রিপোর্টার, বিলোনিয়া, ২০ সেপ্টেম্বর।। বাইখোড়া বাজারে প্রতিনিয়ত চুরি সংগঠিত করে যাচ্ছে নিশিকুটম্বের দল। দোকান, ধর্মীয় প্রতিষ্ঠান ও বেসরকারী এটিএম থেকে চুরি করার বিষয়টি বিগতদিনেও উঠে এসেছে। এরইমধ্যে মঙ্গলবার রাতে বাইখোড়া বাজারে একটি মিষ্টির দোকানের তালাভেঙ্গে চুরি করল নিশিকুটম্বের দল।

দোকানের মালিকের সঙ্গে কথা বলে জানা যায় এই দোকানে সাতবার চুরি হয়েছে। চুরির ঘটনা জানার পরও পুলিশ চোরের নাগাল পায়নি। মঙ্গলবার রাতে ফের চুরি হয়। চোরের দল কিছু নগদ টাকা ও দুইটি গ্যাসের সিলিন্ডার নিয়ে যায়। বুধবার স্থানীয় ব্যবসায়ীরা চুরি কান্ডে জড়িত থাকার সন্দেহে দুইজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। চুরির বিষয়টি জানার পর ঘটনাস্থলে পৌঁছে বাইখোড়া থানার পুলিশ। স্থানীয় জনগণ ও ব্যবসায়ীদের অভিযোগ পুলিশ রাতে টহল দেয় না নিয়মিত। তাই চোরের দল সুযোগ বুঝে বিভিন্ন দোকান ও বাড়িঘরে হানা দেয়। ব্যবসায়ীরা দাবী করেছেন যাতে পুলিশ রাতে টহলদারি আরও জোরদার করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *