iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
National

সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন আর্থিক দুর্নীতি মামলায় জেল হেফাজতে থাকা চন্দ্রবাবু নাইডু

অনলাইন ডেস্ক, ২৩ সেপ্টেম্বর।। সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন আর্থিক দুর্নীতি মামলায় জেল হেফাজতে থাকা অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু । চন্দ্রবাবু নাইডুকে আগামী ২৪ সেপ্টেম্বর অবধি পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছিল আদালত। সেই রায়কে চ্যালেঞ্জ করেই শনিবার সুপ্রিম কোর্টের আবেদন জানালেন চন্দ্রবাবু নাইডু।

অন্ধ্রপ্রদেশের স্কিল ডেভেলপমেন্ট প্রকল্পে ৩৭১ কোটি টাকার দুর্নীতি মামলাতেই চলতি মাসের শুরুতে সিআইডির হাতে গ্রেফতার হন চন্দ্রবাবু নাইডু। তারপর থেকেই জেলে রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে অন্ধ্রপ্রদেশ হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন চন্দ্রবাবু। কিন্তু আদালতের তরফে সেই আবেদন খারিজ করে দেওয়া হয় এবং দুইদিনের পুলিশ হেফাজতে পাঠান হয়। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন চন্দ্রবাবু।

অন্যদিকে, আজই অন্ধ্রপ্রদেশ পুলিশ রাজামাহেন্দ্রভরমের সেন্ট্রাল জেলে চন্দ্রবাবু নাইডুকে দুর্নীতি মামলায় জেরা শুরু করেছে। গত ৯ সেপ্টেম্বর চন্দ্রবাবু নাইডুকে গ্রেফতার করে সিআইডি। তাঁর বিরুদ্ধে অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী থাকাকালীন স্কিল ডেভেলপমেন্ট স্কিমে ৩৭১ কোটি টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *