iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

গন্ডাছড়ায় যুবকের ফাঁসিতে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য, অস্বাভাবিক মৃত্যুর মামলা

স্টাফ রিপোর্টার, গন্ডাছড়া, ২৫ সেপ্টেম্বর।। পারিবারিক অশান্তিকে কেন্দ্র করে এক যুবকের ফাঁসিতে আত্মহত্যার ঘটনায় গোটা গন্ডাছড়া মহকুমায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত যুবকের নাম গোবিন্দ মালাকার।ধর্মনগরের যুবক তথা গোপাল মালাকারের বছর পয়ত্রিশের ছেলে গোবিন্দ মালাকার হিন্দু শাস্ত্র অনুযায়ী ধলাই জেলার গন্ডাছড়া মহকুমার হরিপুর এডিসি ভিলেজের অন্তর্গত বারকার্ড গ্রামের বাসিন্দা গৌরাঙ্গ দাসের ডিভোর্সি মেয়েকে বিয়ে করে গন্ডাছড়া মহকুমাতেই সংসার পাতেন। গোবিন্দ মালাকার গন্ডাছড়া বাজারের একটি দোকানে কর্মচারী হিসাবে কাজ করে সংসার প্রতিপালন করতেন বলে জানান পরিজনরা।

গোবিন্দ মালাকারের শ্বশুর গৌরাঙ্গ দাস জানান অন্যান্য দিনের মতো বাজারের কাজকর্ম শেষে রবিবার রাতে নিজ বাড়িতে যায় গোবিন্দ। কিছুক্ষন বাড়িতে থাকার পর স্ত্রী এবং একমাত্র সন্তানকে নিয়ে শ্বশুর বাড়িতে হাজির হন গোবিন্দ। শশুড়বাড়ীর লোকজনদের সঙ্গে বেশ কিছুক্ষন সময় কাটিয়ে দশ বারো দিনের জন্য স্ত্রী এবং সন্তানকে দেখভাল করার দায়িত্ব দিয়ে শ্বশুরবাড়ী থেকে বের হন জামাই গোবিন্দ মালাকার।

সোমবার সাতসকালে পথচারীরা দেখতে পান গৌরাঙ্গ দাসের বাড়ীর পাশে একটি নিম গেছে ফাঁসিতে ঝুলে রয়েছে গোবিন্দ মালাকার। চিৎকার চেঁচামেচিতে ছুটে আসে লোকজন। ছুটে আসেন গৌরাঙ্গ দাস সহ বাড়ীর লোকজন। ফাঁসিতে ঝুলে থাকা গোবিন্দ মালাকারকে সনাক্ত করে গৌরাঙ্গ দাস এবং তার পরিবারের লোকজন। খবর যায় পুলিশে। ঘটনাস্থলে পৌছায় গন্ডাছড়া মহকুমা থানার পুলিশ। ফাঁসিতে ঝুলে থাকা মৃতদেহটিকে নামিয়ে আনা হয় হাসপাতালে। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে তদন্ত শুরু করেছে। গোবিন্দ মালাকারের মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *