iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
International

দেশ ছেড়ে যাওয়া পাকিস্তানিদের মধ্যে ভিক্ষুকরাই সবচেয়ে বেশি বিদেশে যাচ্ছে

অনলাইন ডেস্ক, ২৮ সেপ্টেম্বর।। বিদেশে গ্রেপ্তার হওয়া ভিক্ষুকদের ৯০ শতাংশই পাকিস্তানি নাগরিক। সম্প্রতি সিনেটের স্থায়ী কমিটির বৈঠকে প্রবাসী পাকিস্তানিদের সেক্রেটারি এই চমকপ্রদ তথ্য প্রকাশ করেন। তিনি জানান, দেশ ছেড়ে যাওয়া পাকিস্তানিদের মধ্যে ভিক্ষুকরাই সবচেয়ে বেশি বিদেশে যাচ্ছে।রানা মাহমুদুল হাসান কাকারের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সেক্রেটারি জিশান খানজাদা বলেন, পাকিস্তানি ভিক্ষুকরা জিয়ারতের কথা বলে ইরাক ও সৌদি আরবে ভ্রমণ করে।

বেশিরভাগ মানুষ ওমরাহ ভিসায় সৌদিতে যান এবং ভিক্ষাবৃত্তির সঙ্গে যুক্ত হন। খবর জিও নিউজের।মক্কার গ্র্যান্ড মসজিদে গ্রেপ্তার হওয়া পকেটমারদের অধিকাংশই পাকিস্তানি নাগরিক উল্লেখ করে জিশান খানজাদা বলেন, ইরাক এবং সৌদির রাষ্ট্রদূতরা অভিযোগ করেছেন পাকিস্তানি ভিক্ষুকদের কারণে তাদের কারাগারের সুযোগ-সুবিধায় প্রভাব পড়ছে। বিষয়টি এখন মানবপাচার শ্রেণিতে পড়ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *