iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

বিলোনিয়া রাজীব কর্ণার এলাকায় মালবাহী ট্রাকের চাকায় পিষে অজ্ঞাত পরিচয় যুবকের মৃত্যু`

স্টাফ রিপোর্টার, বিলোনিয়া, ২৮ সেপ্টেম্বর।। দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া মহকুমাতে পর পর কয়েকটি দূর্ঘটনায় মৃত্যুর রেশ কাটতে না কাটতেই আবারো পথের বলি এক যুবক। দূর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটা নাগাদ বিলোনিয়া রাজীব কর্ণার এলাকায়। এখনো মৃত যুবকের পরিচয় জানা যায়নি।জানা যায় ট্রাকের পেছনে চাকার নিচে পড়ে মাথা থেতলে যায় যুবকের। পুলিশ ঘাতক ট্রাক গাড়িটিকে আটক করলেও চালক পলাতক।

টিআর-০৩-১৮৬৮ নম্বরের মাল বোঝাই ট্রাকটি কালিনগর থেকে রাজীব কর্ণারের দিকে আসছিল।অপরদিকে যুবকটি রাজীব কর্ণার থেকে কালিনগরের দিকে যাওয়ার পথে ট্রাকের নিচে পড়ে যায়। সাথে সাথে দমকল বাহিনীরা খবর পেয়ে ছুটে আসে ঘটনাস্থলে। যুবকটিকে উদ্ধার করে বিলোনিয়া হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করার পর মৃত বলে ঘোষণা দেন । পুলিশ দুর্ঘটনার মামলা নিয়ে তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *