iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

আগরতলায় শিক্ষিকার এসবিআই একাউন্ট থেকে লক্ষাধিক টাকা নিয়ে গেলে প্রতারকরা

স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৮ সেপ্টেম্বর।। শিক্ষিকার এসবিআই একাউন্ট থেকে লক্ষাধিক টাকা নিয়ে গেলে প্রতারকরা। ঘটনা রাজধানী আগরতলা শহরে। থানায় অভিযোগ জানানোর পরেও কোন সুরাহা হয়নি। পুলিশের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করলেন শিক্ষিকা।জানা যায় ঝুমা চক্রবর্তী নামে শিক্ষকার ব্যাংক একাউন্ট থেকে প্রায় ৯৯ হাজার টাকা উধাও হয়ে যায়। ঘটনাটি ঘটে গত ২৩ সেপ্টেম্বর। শিক্ষিকা জানান এদিন তার মোবাইলে ফোন করে ব্যাংক থেকে জানানো হয় চারবার টাকা তোলা হয়েছে।

তারপর শিক্ষিকা বিষয়টি অবগত নয় বলে জানালে ব্যাংক কর্তৃপক্ষ জানান একাউন্ট ব্লক করার জন্য। সে অনুযায়ী শিক্ষিকা একাউন্ট ব্লক করে নেন।তারপর ব্যাংক একাউন্টের পাসবুক আপডেট করে দেখতে পায় একাউন্ট থেকে ৪ বার টাকা কেটে নিয়েছে। এই বিষয়ে ব্যাংক কর্তৃপক্ষ, পশ্চিম থানার পুলিশ ও সাইবার ক্রাইমকে বিষয়টি জানান শিক্ষিকা। কিন্তু পাঁচ দিন অতিক্রান্ত হয়ে গেলেও এখনো সন্ধান পায়নি লক্ষাধিক টাকা সহ প্রতারক চক্রের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *