iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Entertainment

অগ্রিম টাকা নিয়েও সেখানে উপস্থিত না হওয়ার অভিযোগ নায়িকা জেরিন খানের বিরুদ্ধে

অনলাইন ডেস্ক, ১০ অক্টোবর।। একাধিক অনুষ্ঠানের জন্য অগ্রিম টাকা নিয়েও সেখানে উপস্থিত না হওয়ার অভিযোগ উঠেছিল সালমান খানের নায়িকা জেরিন খানের বিরুদ্ধে। একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে নারকেলডাঙা থানা। এরপর গত মাসে ১২ লাখ টাকা প্রতারণার অভিযোগে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল শিয়ালদহ আদালত।

২০১৮ সালের দায়ের করা সেই মামলায় এবার গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার করেছে আদালত। খবর, পুরো ঘটনা তদন্ত করার পর প্রকৃত তথ্য হাতে পাওয়ার পর এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন বিচারক।

২০১৮ সালে কলকাতা ও উত্তর ২৪ পরগনার বিভিন্ন পূজামণ্ডপ উদ্বোধন এবং ছয়টি অনুষ্ঠান করতে আসার কথা ছিল ‘হাউসফুল ২’, ‘হেট স্টোরি ৩’-খ্যাত অভিনেত্রী জেরিনের। বলিউড অভিনেত্রীকে কলকাতায় আনার দায়িত্ব নিয়েছিল একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা। কিন্তু সেসময় কোনও কারণবশত শহরে অনুষ্ঠান করতে আসতে পারেননি নায়িকা।

এরপর সংস্থাটির পক্ষে অভিযোগ করা হয়, শহরে আসার জন্য জেরিন এবং তার ম্যানেজারকে অগ্রিম ১২ লক্ষ রুপি দেওয়া হয়েছিল। কিন্তু অনুষ্ঠান করতে না আসা সত্ত্বেও তারা ওই টাকা ফেরত দেননি।সংস্থার দাবি, শুধু অভিনেত্রীকে আনা ছাড়াও সে সময় প্রচারের কাজে কয়েক লাখ রুপি খরচ হয়।

অভিযোগের ভিত্তিতে জেরিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে শিয়ালদহ আদালত। যদিও নিজের বিরুদ্ধে ওঠা এই অভিযোগ মানতে রাজি নারাজ অভিনেত্রী। জেরিনের দাবি, তার বিরুদ্ধে আনা অভিযোগের কোনও সত্যতা নেই। নিজের আইনজীবীর সঙ্গে কথা বলে উপযুক্ত ব্যবস্থা নেবেন বলে জানিয়েছিলেন তিনি। জেরিনের সেই মন্তব্যের মাস খানেক পরেই তার পক্ষে রায় দেয় আদালত। পূজার আগেই স্বস্তির নিশ্বাস ফেললেন নায়িকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *