iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

দক্ষিণ ত্রিপুরার সাব্রুম পর্যন্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস পৌঁছতে সময় লাগবে আরও ছয়মাস

স্টাফ রিপোর্টার, সাব্রুম, ১০ অক্টোবর।। সাক্রম পর্যন্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সম্প্রসারণের যে পরিকল্পনা নেয়া হয়েছে তা বাস্তব রূপ পেতে আরও প্রায় ছয় মাস সময় লাগবে বলে জানিয়েছেন পূর্বোত্তর সীমান্ত রেলওয়ের জেনারেল মেনেজার চেতন কুমার শ্রীবাস্তব।

মঙ্গলবার চেতন কুমার শ্রীবাস্তব সহ রেলওয়ের আধিকারীকরা সাক্রম রেলওয়ে স্টেশন পরিদর্শন করেন। সেখানে তিনি সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে জানান অনেক কাজ বাকি রয়েছে। সেগুলি সম্পন্ন হওয়ার পরই সাক্রম পর্যন্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেন চালানো সম্ভব হবে। এদিকে এদিন পূর্বোত্তর সীমান্ত রেলওয়ের জেনারেল মেনেজার চেতন কুমার শ্রীবাস্তব সহ অন্যান্য রেলওয়ের আধিকারীকরা সাক্রমের মৈত্রী সেতু পরিদর্শন করেছেন।

প্রসঙ্গত, আগরতলা স্টেশন পর্যন্ত বর্তমানে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস চালাচল করছে। তা সম্প্রসারণ করে সাক্রম পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য রাজ্য সরকারের তরফ থেকে কেন্দ্রীয় রেল মন্ত্রকের কাছে দাবী জানানো হয়েছিল। সেই মোতাবেক কেন্দ্রীয় রেল মন্ত্রক থেকে সবুজ সংকেত দেয়া হয়েছিল। রেলওয়ের তরফ থেকে সবুজ সংকেত পাওয়ায় দক্ষিণ ত্রিপুরা জেলা ও গোমতী জেলার মানুষ আশা করেছিলেন হয়তো পূজোর আগেই সাক্রম পর্যন্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস চালু হয়ে যাবে। যদিও সরকারীভাবে কোন ঘোষণা দেয়া হয়নি। বর্তমান বিজেপি আইপিএফটি জোট সরকার ত্রিপুরায় ক্ষমতায় আসার পর কেন্দ্রীয় রেল মন্ত্রকের সাথে দাবী জানিয়ে একের পর এক দূরপাল্লার ট্রেন সম্প্রসারণ করতে সফল হয়েছে। তাতে রাজ্যবাসীর আশা খুব শীঘ্রই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসও দক্ষিণ ত্রিপুরা জেলার সাক্রম পর্যন্ত সম্প্রসারিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *