জো বাইডেন ফিলিস্তিনকে ‘জাতিগতভাবে নির্মূল’ করার বিষয়ে ইসরায়েলকে সবুজ সংকেত দিয়েছেন
অনলাইন ডেস্ক, ১০ অক্টোবর।। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ফিলিস্তিনকে ‘জাতিগতভাবে নির্মূল’ করার বিষয়ে ইসরায়েলকে সবুজ সংকেত দিয়েছেন। ইসরায়েলের প্রতিনিধি পরিষদ নেসেটের সাবেক সদস্য সামি আবু শাহাদেহ এ অভিযোগ করেছেন। মঙ্গলবার (১০ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
সামি আবু শাহাদেহ বলেন, ইসরায়েল ধ্বংস এবং প্রতিশোধের মানসিকতায় রয়েছে। তাদের এসব করার ক্ষমতা আছে এবং তারা গত চার দিন ধরে এগুলো করছে।তিনি আরও বলেন, ইসরায়েল হামাসের নেতৃত্বকে হত্যা করছে না। প্রতিশোধ নিচ্ছে না। কিন্তু ২২ লাখ মানুষের জন্য সম্মিলিত শাস্তি আছে। পশ্চিম তীরে ও ইসরায়েলের ভেতরে ফিলিস্তিনিদের ওপর কী ঘটছে তা দেখুন। চরম ডানপন্থীদের কারণে আমাদের জীবন বিপন্ন।
