iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Sports

৩২ বছর বয়সেই পেশাদার ফুটবলকে বিদায় বলে দিলেন এই বেলজিয়ান

অনলাইন ডেস্ক, ১০ অক্টোবর।। লম্বা সময় ধরে মাঠে বাইরে থাকা ইডেন হ্যাজার্ড এবার নিয়ে নিলেন চূড়ান্ত সিদ্ধান্ত। ৩২ বছর বয়সেই পেশাদার ফুটবলকে বিদায় বলে দিলেন এই বেলজিয়ান।গত জুনে রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি বাতিলের পর থেকে ‘ফ্রি এজেন্ট’ থাকা হ্যাজার্ড মঙ্গলবার ইনস্টাগ্রামে অবসরের ঘোষণা দেন, ‘আপনাকে অবশ্যই মনের কথা শুনতে হবে এবং সঠিক সময়ে থামতে হবে। ১৬ বছর এবং ৭০০টিরও বেশি ম্যাচ খেলার পর একজন পেশাদার ফুটবলার হিসেবে আমার ক্যারিয়ারের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছি।’

অনেক প্রত্যাশা নিয়ে ২০১৯ সালে ১১ কোটি ডলার ট্রান্সফার ফিতে চেলসি ছেড়ে রিয়ালে পাড়ি জমিয়েছিলেন হ্যাজার্ড। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটিতে দুর্দান্ত সময় কাটানো এই ফরোয়ার্ডের কাছে রিয়ালের প্রত্যাশাও ছিল অনেক। কিন্তু সেসবের কিছুই পূরণ করতে পারেননি তিনি। মাদ্রিদের দলটিতে যোগ দেওয়ার পর একের পর এক চোট আঘাত হানে তার শরীরে। মাঝেমধ্যে চোট কাটিয়ে ফিরলেও তার ফিটনেস নিয়ে সমস্যা প্রায় সবসময়ই ছিল, পারফরম্যান্স কখনোই ছিল না সন্তোষজনক।

সব প্রতিযোগিতা মিলিয়ে রিয়ালের হয়ে ৭৬ ম্যাচ খেলে কেবল ৭ গোল করতে পারেন হ্যাজার্ড। চার বছরে লা লিগায় ম্যাচ খেলতে পারেন মাত্র ৫৪টি। ইউরোপ সেরা ক্লাবটির হয়ে জেতেন একটি চ্যাম্পিয়ন্স লিগ, একটি ক্লাব বিশ্বকাপ, একটি ইউরোপিয়ান সুপার কাপ, দুটি লা লিগা, একটি কোপা দেল রে ও দুটি স্প্যানিশ সুপার কাপ।আন্তর্জাতিক ফুটবলের পাঠ আগেই চুকিয়ে ফেলেছেন হ্যাজার্ড। কাতার বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বেলজিয়ামের বিদায়ের পর গত ডিসেম্বরে জাতীয় দলকে বিদায় জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *