iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

কৈলাসহরে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় বাইক চালকের অবস্থা সংকটজনক

স্টাফ রিপোর্টার, কৈলাসহর, ১২ অক্টোবর।। বৃহস্পতিবার কৈলাশহর স্টেট ব্যাংকের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে বাইক আরোহী দুর্ঘটনার কবলে পড়ে মৃতুর সাথে পাঞ্জা লড়ছেন। হাসপাতালে চিকিৎসাধীন ওই ব্যক্তির নাম দিলীপ নমঃ বলে জানা গিয়েছে।কৈলাসহর খাওরাবিল এলাকার বাসিন্দা দিলীপ নমঃ পেশায় কাঠমিস্ত্রি। এদিন দুপুরে কৈলাসহর স্টেট ব্যাংকের সামনে দিলীপ নমঃ বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়েন।

যার ফলে তিনি গুরুতর ভাবে আহত হন। মাথার পেছন দিকে গুরুতর ভাবে আঘাত লাগে। স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে ভিড় জমায়। খবর পাঠানো হয় কৈলাসহর অগ্নি নির্বাপক দপ্তরে। ঘটনাস্থলে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা গিয়ে গুরুতর আহত দিলীপ নমঃকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে দিলীপ নমঃ মৃতুর সাথে পাঞ্জা লড়ছে জেলা হাসপাতালে। কৈলাসহর থানার পুলিশ ঘটনাস্থলে যায় এবং তদন্ত শুরু করেছে। দুর্ঘটনার একটি মামলা নিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *