iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

চাকমাঘাটে ১৩ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে আঞ্চলিক দল আই.পি.এফ.টি’র জন সমাবেশ

তেলিয়ামুড়া, ৩০ নভেম্বর।। আগামী ১৩ ই ডিসেম্বর খোয়াই জেলার তেলিয়ামুড়ার চাকমাঘাট ব্যারেজ সংলগ্ন এলাকায় হতে চলেছে জনজাতি ভিত্তিক আঞ্চলিক দল আই.পি.এফ.টি’র জন সমাবেশ। গত বিধানসভা নির্বাচনের পর প্রথম হতে চলেছে এ ধরনের জন সমাবেশ।

এই সমাবেশকে সফল করে তুলতে চলছে জোর প্রস্তুতি।
মুঙ্গিয়াকামি বি.এ.সি চেয়ারম্যান সুনীল দেববর্মার বাস ভবনে বৃহস্পতিবার এই জন সমাবেশের প্রস্তুতি কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। এই সভায় আগামী ১৩ ডিসেম্বরের জন সমাবেশকে সফল করার জন্য বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

এদিনের এই সভায় উপস্থিত ছিলেন জন সমাবেশ কমিটির চেয়ারম্যান তথা মুঙ্গিয়াকামী ব্লকের বি.এ.সি চেয়ারম্যান সুনিল দেববর্মা, আই.পি.এফ.টি’র জেলারেল সেক্রেটারি স্বপ্ন দেববর্মা, মুখপাত্র অমিত দেববর্মা, দলের তেলিয়ামুড়া মহকুমা কমটির নেতৃত্ব সহ অন্যান্যরা। এদিনের এই সভা শেষে নেতৃত্বরা চাকমাঘাট ব্যারেজ প্রাঙ্গনে যেখানে জন সমাবেশ অনুষ্ঠিত হবে সেই স্থান পরিদর্শন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *