iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

বহিঃরজ্যে পাচারকালে চুরাইবাড়িতে কন্টেইনার গাড়ি থেকে ৬৪ লক্ষ টাকার গাঁজা উদ্ধার

চুরাইবাড়ি, ৯ ডিসেম্বর।। কন্টেইনার গাড়িতে করে ত্রিপুরা থেকে অসমে গাঁজা পাচারের সময় আটক গাঁজা বোঝাই গাড়ি। গাড়িটি চেকিং এর পূর্বেই পালিয়ে যায় চালক।

জানা গিয়েছে, শনিবার আগরতলা থেকে গুয়াহাটি গামী এনএল- ০২কিও-৮১৭০ নম্বরের একটি খালি কন্টেনার গাড়ি ত্রিপুরা সীমান্ত পেরিয়ে অসম চুরাইবাড়ি ওয়াচ পোষ্টের নাকা পয়েন্টে প্রবেশ করে। পুলিশ গাড়িটি তল্লাশির জন্য আটক করে। অবশ্য এর পূর্বেই ঘটনা বেগতিক দেখে চালক পালিয়ে যায়। এতে পুলিশের সন্দেহ আরো দ্বিগুণ হয়।

তখন সঙ্গে সঙ্গে গাড়িটি তল্লাশি করে গাড়ির উপরের গোপন কেবিন থেকে একানব্বই প্যাকেট গাঁজা জব্দ করা হয়। একানব্বই প্যাকেটে মোট ৬৩৭ কেজি গাঁজা। যার কালোবাজারি মূল্য প্রায় ৬৪ লক্ষ টাকা বলে জানা গেছে। এদিকে পুলিশের প্রাথমিক ধারণা গাঁজা গুলি গুয়াহাটির উদ্দেশ্যে নিয়ে যাবে এবং পরে সেখান থেকে অন্যত্র পাচার করা হবে। পুলিশ গাড়ির মালিকের সন্ধানে তথ্য অনুসন্ধান করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *