iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী শচীন্দ্র লাল সিংহের ২৩ তম প্রয়াণ দিবস পালন করল প্রদেশ কংগ্রেস

বিলোনিয়া, ৯ ডিসেম্বর।। সাত বছরের পুত্র সন্তানকে নিয়ে মায়ের শ্রাদ্ধানুষ্ঠানের নিমন্ত্রন করতে বেরিয়ে দূর্ঘটনায় হারালো পুত্র সন্তানকে। শ্রাদ্ধানুষ্ঠানের নিমন্ত্রন করে বাড়িতে ফেরা হলো না ছেলে এবং ছেলের পিতার। ছেলের ঠাই হল বিলোনিয়া হাসপাতালের মর্গে। আর পিতার ঠাই হল আগরতলা জিবি হাসপাতাল। এই হৃদয় বিদারক ঘটনাটি ঘটে শনিবার বিকাল সাড়ে তিনটা নাগাদ দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়াী বড়পাথরীর গর্জনিয়া বিএসএফ ক্যাম্প সংলগ্ন এলাকায়।

জানা গিয়েছে, বিলোনিয়ার ভারত চন্দ্র ব্লকের উত্তর কলাবাড়িয়া গ্ৰাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা উত্তম পাল। উত্তম পালের মায়ের শ্রাদ্ধানুষ্ঠান আগামী বুধবার। উত্তম পাল এই শ্রাদ্ধানুষ্ঠানের নিমন্ত্রনের জন্য সাত বছরের ছেলে জয়দীপকে বাইকে বসিয়ে বাড়ি থেকে বের হন। নিমন্ত্রন সেরে বাইক চেপে বড়পাথরী গর্জনিয়া বিএসএফ ক্যাম্প সংলগ্ন এলাকায় আসতেই একটি গাড়ীকে ওভার টেক করতে গিয়ে বিলোনিয়ার দিক থেকে আসা জেলা শাসকের গাড়ির সাথে সজোরে ধাক্কা লাগে। এই ধাক্কায় বাইক চালক উত্তম পাল সহ বাইকের পেছনে বসা ছেলে জয়দীপ পাল ছিটকে পড়ে যায়। এরফলে ছেলে জয়দীপ পালের মাথা থেতলে যায় ও উত্তম পাল গুরুত্বতর আহত হয়।

সাথে সাথে দক্ষিণ জেলা শাসকের নির্দেশে স্কট গাড়ি করে, আহতদের নিয়ে আসা হয় বিলোনিয়া হাসপাতালে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক উত্তম পালের ছেলে জয়দীপ পালকে পরীক্ষা-নিরীক্ষা করার পর মৃত বলে ঘোষণা করেন। পাশাপাশি আহত উত্তম পালকে প্রাথমিক চিকিৎসার পর আগরতলা জিবি হাসপাতালে স্থানান্তরিত করে দেয় । দুর্ঘটনার খবর পেয়ে বিলোনিয়া হাসপাতালে ছুটে আসে উত্তম পালের স্ত্রী সহ আত্মীয় পরিজনরা। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *