iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

ধর্মনগরের কামেশ্বর এলাকায় রাস্তা সংস্কারের দাবীতে অবরোধ, যাত্রী দুর্ভোগ চরম পর্যায়ে পৌঁছে

ধর্মনগর, ১২ ডিসেম্বর।। উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর বাগবাসা মূল সড়ক অবরোধের ফলে কয়েক ঘন্টার জন্য জনজীবন স্তব্ধ হয়ে পড়ে। অবশেষে ব্লক আধিকারিকের প্রয়াসে রাস্তা অবরোধ মুক্ত হয়।মঙ্গলবার সকাল ১০ টা থেকে ধর্মনগর-বাগবাসা মূল সড়ক অবরোধের ফলে দুই থেকে আড়াই ঘন্টার জন্য যাত্রী দুর্ভোগ চরম পর্যায়ে পৌঁছে। দুই পাশে কয়েকশো যানবাহন দাঁড়িয়ে পড়ে।

অবরোধকারীরা জানায়, কামেশ্বর গ্রাম পঞ্চায়েতের তিন ও চার নং ওয়ার্ডের যাতায়াতের জরাজীর্ণ রাস্তা মেরামতির দাবিতে গ্রামবাসীরা রাস্তা অবরোধ করেন। মঙ্গলবার সকাল দশটা থেকে ধর্মনগর -বাগবাসা মূল সড়কের কামেশ্বর গ্রাম পঞ্চায়েতের সামনে চলে এই অবরোধ। পাঁচ ছয় মাস পূর্বে রাস্তা মেরামতির দাবিতে অবরোধ করলে বাগবাসা বিধানসভা কেন্দ্রের বিধায়ক যাদব লাল দেবনাথ তিন মাসের সময় চাইলেও মেরামতির কাজ হয়নি।

ঘটনাস্থলে যুবরাজ নগর ব্লকের বিডিও মোহাম্মদ নুরজ জামান ইসলাম ও ধর্মনগর থানার পুলিশ উপস্থিত হয়। কিন্তু অবরোধকারীরা শুধুমাত্র তাদের আশ্বাসে অবরোধ মুক্ত করতে নারাজ। অবশেষে ভিডিও যুবরাজনগর আর ডি ব্লকের ইঞ্জিনিয়ারদের এনে রাস্তার এস্টিমেট কত আসবে এবং কেমন করে রাস্তা তৈরি হবে, কত দিনের মধ্যে কাজে হাত দেওয়া হবে সার্বিক আশ্বাস পাওয়ার পর অবরোধকারীরা রাস্তা অবরোধ মুক্ত করে।

সকাল থেকে দুই দিকে এই অবরোধের কারণে যারা আটকে গিয়েছিল তারা তাদের নির্দিষ্ট কাজে যেতে সক্ষম হলেও প্রথমবেলার কাজ সম্পূর্ণরূপে তাদের নষ্ট হয়ে যায়। এলাকাবাসী বিধায়ক যাদব লাল দেবনাথ এর প্রতিশ্রুতি অনুযায়ী কাজ না হওয়ায় ব্যাপক অসন্তোষ প্রকাশ করেছে।

উল্লেখ্য এই রাস্তার কাজের পাশে একটি সরকারি সিমেন্টের সাইনবোর্ড লাগানো হলেও তাতে ইস্টিমিটেড কস্ট এবং কবে পর্যন্ত কাজ শেষ হয় তা সঠিকভাবে তথ্য নেই। যেকোনো কিছুর দাবিতে বর্তমানে রাস্তা অবরোধ করা এবং মানুষের সাধারণ জীবন যাপনকে বিঘ্নিত করে দেওয়ার একটা প্রবণতা রোজ নামচায় পরিণত হয়ে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *