iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

স্কুল পড়ুয়া ছাত্রের ফাঁসিতে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার, আনন্দনগরে শোকের ছায়া

আগরতলা, ২৭ ডিসেম্বর।। শ্রীনগর থানার অন্তর্গত আনন্দনগর ১০ নং পাড়ায় এক স্কুলছাত্রের ফাঁসিতে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার তার নিজ ঘর থেকে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জানা গিয়েছে, দক্ষিণ আনন্দনগর রামগতি এলাকার এক স্কুল ছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক ছিল ওই ছাত্রের। এক বছর ধরে এই সম্পর্ক। মৃত ছাত্রের নাম অনির্বাণ দাস ওরফে শানু। বাবা নন্দন দাস। মেয়ে রাজি থাকলেও পরবর্তী সময় তার পরিবারের লোকজন মেয়েকে বিয়ে দেওয়ার জন্য অন্যখানে ছেলে দেখছিলেন। এই খবর শুনে অনির্বাণ মেয়ের বাড়িতে গিয়ে মেয়ের বাবা-মাকে বলেন তার সাথে বিয়ে দেওয়ার জন্য। তারা তাতে রাজি না হয়ে শ্রীনগর থানায় পুলিশের কাছে একটি লিখিত অভিযোগ করেন ছেলের বিরুদ্ধে।

তখন পুলিশ তাকে ডেকে আনে থানাতে। পরবর্তী সময় অপমানে সে আত্মহত্যা করতে বাধ্য হয়। অন্যদিকে মৃতের বাড়ির লোকজন মেয়ের পরিবারের লোকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন এবং শাস্তি দাবী করেন। জানা গিয়েছে অনির্বাণ আনন্দনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর ছাত্র ছিল। তার প্রেমিকাও তার সহপাঠী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *