সমাজসেবামূলক কাজে ইসকনের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে : রাজ্যপাল ইন্দ্রসেনা রেডিড নান্নু
আগরতলা, ১ জানুয়ারি।। রাজ্যপাল ইন্দ্রসেনা রেডিড নান্নু আজ সন্ধ্যায় মুক্তধারা অডিটোরিয়ামে ইসকনের হরেকৃষ্ণ উৎসবের উদ্বোধন করেন। অনুষ্ঠানের শুরুতে রাজ্যপাল ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন।
উৎসবের উদ্বোধন করে রাজ্যপাল বলেন, ইসকন বিশেষ করে রথযাত্রা উৎসব, মূর্তি পূজা, গোরক্ষা ও অন্যান্যক্ষেত্রে উল্লেখযোগ্য কাজ করছে। সমাজসেবামূলক কাজেও ইসকনের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। বিভিন্ন সামাজিক কুপ্রথা বন্ধ করতেও ইসকনের অগ্রণী ভূমিকা রয়েছে। রাজ্যপাল আশা প্রকাশ করেন, ইসকনের এই কাজ অব্যাহত থাকবে। রাজ্যপাল বলেন, শিক্ষার উন্নয়ন ইসকন ত্রিপুরায় ১৭টি বিদ্যালয় পরিচালনা করছে।
অনুষ্ঠানে শ্রীধাম গোবিন্দ দাস প্রভু স্বাগত বক্তব্য রাখেন। অনুষ্ঠানের প্রধান বক্তা ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ আধ্যাত্মিকতা ও ইসকনের কাজকর্ম নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে ইসকনের পক্ষ থেকে একটি নাটক মঞ্চস্থ হয়।
