iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের এম্বুলেন্স ব্যক্তিগত কাজে ব্যাবহার করছেন বামমার্গী চালক

শান্তিরবাজার, ১৮ জানুয়ারি।। ত্রিপুরা সরকার উন্নত স্বাস্থ্য পরিষেবা প্রদানে সর্বদা চেষ্টা করছে। রাজ্য সরকারের উদ্দেশ্যকে কালিমালিপ্ত করতে প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছে কিছু লোকজন। এমনই একটি চিত্র লক্ষ্য করা যায় দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজারে।

বাম আমলে বামেদের আশির্বাদে এম্বুলেন্সে চালকের চাকরি হাতিয়ে নিয়েছিলেন বাম কর্মী সুব্রত সাহা। তিনি প্রতিনিয়ত এম্বুলেন্স নিজের কাজে ব্যাবহার করে থাকে এমনটাই অভিযোগ উঠে আসছে। জানা যায় তিনি বিলোনিয়া মহকুমার চোত্তাখলা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের এম্বুলেন্স চালক হিসাবে নিযুক্ত রয়েছেন। আজকের দিনেও তিনি শান্তিরবাজার নিজ বাসবভবনে এম্বুলেন্স নিয়ে চলে এসেছেন। এম্বুলেন্স নিয়ে তিনি বাড়ির খরচ বহন করার অভিযোগ উঠে আসে।

সংবাদমাধ্যমের ক্যামারার সন্মুখিন হবার সঙ্গে সঙ্গে উনার কাছে এম্বুলেন্স নিয়ে বাড়িতে আসার বিষয় জানতে চাইলে তিনি জানান ব্লকে রেফারের রোগী নিয়ে এসেছেন। সুব্রত সাহার বিরুদ্ধে বিগত দিনেও নানান অভিযোগ উঠে আসছিল। তিনি প্রতিনিয়ত গাড়ীটি বাড়িতে নিয়ে আসেন। অপরদিকে হাসপাতালে চিকিৎসারত রোগীরা সঠিক পরিষেবা না পেয়ে সমস্যায় পড়েন। রাজ্য সরকারকে বদনাম করতে এহেন কাজ করে যাচ্ছে সুব্রত সাহা। দীর্ঘদিন বামেদের ছত্র ছায়ায় থেকে বর্তমান সময়েও বামেদের হয়ে কাজ করছে সুব্রত সাহা। এলাকাবাসীর দাবী স্বাস্থ্যদপ্তর যেন ঘটনার সুষ্ঠ তদন্ত করে সুব্রত সাহার বিরুদ্ধে সঠিক পদক্ষেপ গ্রহন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *