iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

জাতীয় সড়কে বড়মুড়া ইকোপার্ক এলাকায় তিন গাড়ির সংঘর্ষে গুরুতর আহত তিন

তেলিয়ামুড়া, ৩ ফেব্রুয়ারী।। জাতীয় সড়কে ৩ গাড়ির মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ অবস্থা। দূর্ঘটনাটি ঘটেছে শনিবার খোয়াই জেলার তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত বড়মুড়া ইকোপার্ক সংলগ্ন এলাকায়।

জানা গিয়েছে, শনিবার আসাম-আগরতলা জাতীয় সড়ক ধরে আসা একটি যাত্রীবাহী মারুতি ভ্যান গাড়ি, একটি লরি ও একটি কনটেইনার গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এই তিন গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত হয় মারুতি ভ্যান গাড়িতে থাকা তিনজন যাত্রী।

দুর্ঘটনার খবর পেয়ে তৎক্ষণাৎ দূর্ঘটনাস্থলে পৌঁছায় তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা এবং তড়িঘড়ি দূর্ঘটনস্থল থেকে আহতদের উদ্ধার করে নিয়ে আসে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। পরবর্তী সময়ে তেলিয়ামুড়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনটি গাড়ি আটক করেছে এবং একটি দূর্ঘটনার মামলা নিয়েছে। জানা গিয়েছে বেপরোয়াভাবে চালানোর ফলে এই দূর্ঘটনা ঘটেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *