iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

পাচারকালে চুরাইবাড়ি ওয়াচ পোস্টে বাজেয়াপ্ত আশি লক্ষা‌ধিক টাকার নেশা সামগ্রী, গ্রেফতার লরি চালক

চুরাইবাড়ি, ৬ ফেব্রুয়ারী।। ফের গুয়াহা‌টি থে‌কে ত্রিপুরায় পাচা‌রের প‌থে আসামের চুড়াইবা‌ড়ি ওয়াচ পোষ্ট পু‌লি‌শের হা‌তে ধরা পড়ল প্রায় আ‌শি লক্ষা‌ধিক টাকার নেশা জা‌তিয় এস্কাফ কফ সিরাফ। গা‌ড়ি চাল‌ককেও আটক ক‌রে‌ছে পু‌লিশ।

চুরাইবা‌ড়ি ওয়াচ পোষ্টের ইনচার্জ প্রণব মি‌লি জানান যে মঙ্গলবার সকা‌লে এইচআর৫৫এক্স৯৮৬০ নম্ব‌রের পন্য বোঝাই এক‌টি বেসরকা‌রি ট্রান্স‌পোর্ট সংস্থার ১০ চাকার ক‌ন্টেনার গা‌ড়ি চ‌ুরাইবা‌ড়ি‌ পু‌লিশ চেকপস্টে পৌঁছলে গা‌ড়ি‌টি‌তে তল্লা‌শি ক‌রে কর্তব‌্যরত পু‌লিশ। এ‌তে বি‌ভিন্ন সামগ্রীর আড়াল থে‌কে সাতষ‌ট্টি কার্টু‌নে আট হাজার চ‌ল্লিশ বোতল নেশা জা‌তিয় কফ সিরাফ বা‌জেয়াপ্ত করা হয়। যার কা‌লোবাজারী মুল‌্য আ‌শি লক্ষা‌ধিক টাকা।

পাচারে জ‌ড়িত থাকার দা‌য়ে আটক করা হয়ে‌ছে গা‌ড়ি চাল‌ককে। তার নাম রবীন্দ্র সিং। বাবার নাম ধনিরাম সিংহ। বা‌ড়ি রাজস্থা‌নে। এ ম‌র্মে পু‌লিশ এন‌ডি‌পিএস ধারায় মামলা নি‌য়ে তদন্ত শুরু ক‌রে‌ছে। ধৃত‌কে বুধবার আদাল‌তে সোপর্দ করা হ‌বে ব‌লে জানা গে‌ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *