iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

স্কুলে পরীক্ষা দিতে গিয়ে নিখোঁজ ছাত্রী, একমাস পরও অন্ধকারে হাতরাচ্ছে পুলিশ

সোনামুড়া, ২২ ফেব্রুয়ারী।। ১৫ বছরের স্কুল ছাত্রী নিখোঁজ এক মাস ধরে। জীবিত না মৃত নেই খবর। থানার ওসি থেকে শুরু করে জেলার পুলিশ সুপারের দ্বারস্থ হয়েও মিলেনি খোঁজ।। অভিযোগ থানা পুলিশ কেউই নাবালিকা মেয়ে উদ্ধারে এগিয়ে আসছে না।

ঘটনার বিবরণে জানা যায় সিপাহীজলা জেলার সোনামুড়ার শ্রীমন্তপুর এলাকার হানিফ মিয়ার মেয়ে গত ১৭ জানুয়ারি সোনামুড়া বালিকা বিদ্যালয়ে আসার পর থেকে নিখোঁজ। স্কুল ছুটি হলেও বাড়িতে যায়নি নাবালিকা মেয়ে। অনেক খোজাখুজি করে খবর না পেয়ে থানার দারস্থ হয় পরিবার। এক মাস অতিক্রান্ত হলেও মেয়ের হদিশ নেই। সন্দেহ করা হচ্ছে উদয়পুরের মহরম আলীর ছেলে রাহুল হোসেন নাবালিকা মেয়েকে অপহরণ করে নিয়ে গেছে। তাদের নাম ঠিকানা দিয়ে মামলা করার পরেও পুলিশ মেয়েকে উদ্ধার করতে ব্যর্থ। পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে পরিবারের লোকজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *