iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

সাতসকালে চাকমাঘাটে রাস্তার পাশে যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে এলাকায় চাঞ্চল্য

তেলিয়ামুড়া, ২৬ ফেব্রুয়ারী।। সাতসকালে রাস্তার পাশে যুবকের মৃতদেহ উদ্ধার। ঘটনা সোমবার খোয়াই জেলার তেলিয়ামুড়া থানা এলাকার চাকমাঘাট ব্যারেজ সংলগ্ন এলাকায়। পুলিশ ও ফরেনসিক টিম তদন্ত শুরু করেছে।

জানা গিয়েছে, তেলিয়ামুড়া থানার অধীন চাকমাঘাট ব্যারেজ সংলগ্ন এলাকায় সোমবার সাতসকালে স্থানীয় লোকজন এক যুবককে অচৈতন্য অবস্থায় রাস্তার পাশে পড়ে থাকতে দেখে খবর পাঠায় তেলিয়ামুড়া থানায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তেলিয়ামুড়া থানার পুলিশ। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রত্যক্ষ করে ওই যুবকটি মৃত অবস্থায় রাস্তার পাশে পড়ে আছে। পরবর্তীতে পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পারে মৃত যুবক উত্তর মহারানীর বাহাদুর সর্দার পাড়া এলাকার বাসিন্দা বিশ্বজিৎ দেববর্মার পুত্র ৩৫ বছর বয়সী অসীম দেববর্মার।

এদিকে খবর দেওয়া হয় ফরেনসিক টিমকে। ফরেনসিক টিম সেখানে পৌঁছে এবং নানা ধরনের নমুমা সংগ্রহ করেছে। পুলিশের তৎপরতায় মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে আসা হয় তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে এবং মৃত যুবকের বাড়িতে ঘটনার খবর পাঠানো হয়। তবে কিভাবে অসীমের মৃত্যু হল এ বিষয়ে স্পষ্টত কেউ কিছু বলতে পারছে না। তবে বাড়ি থেকে বহু দূরে রাস্তার পাশে যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে জনমনে নানা প্রশ্নের জন্ম দিচ্ছে। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *