iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

সারা ভারত কৃষক সভা বিলোনিয়া মহকুমা কমিটির উদ্যোগে কৃষি দপ্তরে সাত দফা দাবীতে ডেপুটেশন

বিলোনিয়া, ৪ মার্চ।। সারা ভারত কৃষক সভা বিলোনিয়া মহকুমা কমিটির উদ্যোগে কৃষি দপ্তরের উপ অধিকর্তার নিকট আট জনের এক প্রতিনিধি দল ডেপুটেশন প্রদান করে। সোমবার দুপুর ১২ টা নাগাদ সাত দফা দাবিকে সামনে রেখে এদিনের ডেপুটেশন।

এদিন দুপুর ২ টায় সিপিআইএম বিলোনিয়া মহকুমা কার্যালয়ে সাত দফা দাবিগুলি বিস্তারিতভাবে তুলে ধরে এক সাংবাদিক সম্মেলন করেন সারা ভারত কৃষক সভা মহকুমা কমিটির সম্পাদক বাবুল দেবনাথ। সাত দফা দাবিগুলো হল কৃষি দপ্তরের দুর্নীতির তদন্ত করে দোষীদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা। ভর্তুকিতে কৃষকের চাহিদা মত কৃষি যন্ত্রপাতি সরবরাহ করা। উন্নতমানের বীজ ও সার সরবরাহ করা। বিনামূল্যে সারের ব্যবস্থা করা। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপুরণের ব্যবস্থা করা। হিমঘরগুলি বেসরকারি মালিকানার হাতে তুলে দেওয়া যাবে না। অচল সেচগুলি সচল করার উদ্যোগ নিতে হবে। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সারা ভারত কৃষক সভা বিলোনিয়া মহকুমা কমিটি সম্পাদক বাবুল দেবনাথ, কৃষক নেতা বিকাশ পাল, মানিক মহাজন সহ অন্যান্য নেতৃত্বরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *