iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

সাতদিন যাবৎ বিদ্যুৎ নেই গন্ডাছড়ার মনোরঞ্জন দাস পাড়ার আড়াইশ পরিবারে

গন্ডাছড়া, ১৫ মার্চ।। ঘরে ঘরে সুশাসনের জমানায় বেসরকারী সংস্থা ফিডকোর খেয়ালিপনায় সাতদিন যাবৎ অন্ধকারে ধলাই জেলার গন্ডাছড়া মহকুমার মনোরঞ্জনদাস পাড়ার কম করেও আড়াইশ পরিবার।

জানা গিয়েছে, বারবার জানানো সত্ত্বেও নীরবে রয়েছেন গন্ডাছড়া মহকুমার ফিডকো কোম্পানি। ফলে যেকোন সময় ঘটে যেতে পারে অঘটন। মহকুমার মনোরঞ্জনদাস পাড়ার অন্তর্গত পিছলিগাছ বাজার এবং তৎসঙ্গে মনোরঞ্জনদাস পাড়া। লোক সংখ্যা আনুমানিক আড়াইশো পরিবারে এক হাজার চারশ। সংশ্লিষ্ট গ্রামবাসীদের অভিযোগ গত এক সপ্তাহ যাবৎ মনোরঞ্জনদাস পাড়ায় বিদ্যুৎ জ্বলছে না। কেন জ্বলছে না তা কেউ জানে না। বিষয়টি জানানো হয় ফিডকোর গন্ডাছড়া বিদ্যুৎ দপ্তরে। কিন্তু কোন ব্যবস্থা গ্রহণ করছে না ফিডকো। ফলে এখনো অন্ধকারে রাত কাটাচ্ছেন মনোরঞ্জনদাস পাড়ার মানুষজন। তবে আগামী দুই একদিনের মধ্যেই ঘেরাও হতে পারে ফিডকোর গন্ডাছড়া বিদ্যুৎ অফিস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *