iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

কংগ্রেস প্রার্থী আশীষ কুমার সাহার সমর্থনে সোনামুড়ায় মিছিল ও সভা অনুষ্ঠিত

বক্সনগর, ১৬ মার্চ।। লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে কংগ্রেস প্রার্থী আশীষ কুমার সাহার সমর্থনে শনিবার সিপাহীজলা জেলার সোনামুড়া জেলা কংগ্রেসের উদ্যোগে এক মিছিল ও সভা অনুষ্ঠিত হয়েছে। সোনামুড়া জেলা কংগ্রেস সভাপতি দীপক মজুমদারের নেতৃত্বে হয় এই মিছিল ও সভা।

জানা গিয়েছে, মিছিলটি সোনামুড়া কংগ্রেস ভবন থেকে বেরিয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে স্থানীয় রবীন্দ্র চৌমুহনীতে এসে এক সভায় মিলিত হয়। এদিনের এই সভায় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের সহ-সভাপতি সৃষ্ট মোহন দাস, কংগ্রেসের যুব নেতা মণির হোসেন সহ অন্যান্য নেতৃত্বরা। এখানে মিছিল ও সভা শেষে এক সাক্ষাৎকার সোনামুড়া জেলা কংগ্রেস সভাপতি দীপক মজুমদার জানান, গোটা সোনামুড়া মহকুমায় কংগ্রেসের সমর্থকরা কংগ্রেস প্রার্থী আশীষ কুমার সাহাকে জয়ী করার লক্ষ্যে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়ে কাজ করছে।

প্রদেশ কংগ্রেস এর সহ-সভাপতি সৃষ্ট মোহন দাস জানান, বিপ্লব কুমার দেবের সাথে আশীষ কুমার সাহার কোন তুলনাই হয় না বিপ্লবের জমানায় এই রাজ্যের অর্থনৈতিক কৃষ্টি সংস্কৃতি সব ভেঙে পড়েছিল। গোটা রাজ্যে আশীষ কুমার সাহা একজন সজ্জন ব্যক্তি হিসেবে সকলের কাছে পরিচিত। তাই বিপ্লব কুমার দেবকে আশীষ কুমার সাহা বিপুল ভোটে পরাজিত করে লোকসভা নির্বাচনে জয়ী হবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *