iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

দক্ষিণ চড়িলামে মোবাইল চুরির অপবাদ দিয়ে প্রতিবেশীদের মারধরে স্কলছাত্রীর মৃত্যু

আগরতলা, ২০ মার্চ।। মোবাইল চুরির অপবাদ দিয়ে প্রতিবেশীরা বেধড়ক মারধর করায় গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারিয়েছে এক স্কুলছাত্রী৷ ঘটনাটি ঘটেছে দক্ষিণ চড়িলামে৷ স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷ মৃতার নাম কনিকা নমঃ৷ সে কড়ইমুড়া স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী ছিল৷

পরিবার সূত্রে জানা গিয়েছে, সোমবার প্রতিবেশী বিশু দাস, শিখা দাস, অভিজিৎ দাস, রুমা দাস এবং গৌতম দাস নামে কয়েকজন মিলে কনিকা নমঃকে বেধড়ক মারধর করে৷ অভিযোগ কনিকা নাকি প্রতিবেশী বিশু দাসের বাড়ি থেকে একটি মোবাইল সেট চুরি করেছে৷ এই অভিযোগ তুলে তারা কনিকাকে মারধর করে৷ তাতে সে গুরুতর অসুস্থ হয়৷ পরে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল৷ জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কনিকা নমঃ মারা যায়৷ ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে৷ প্রতিবেশী হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে মৃতার অভিভাবকরা জানিয়েছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *