iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

গ্রেফতারি পরোয়ানাপ্রপ্ত পলাতক আসামী ধরপাকড় শুরু করেছে বিশালগড় থানার পুলিশ

বিশালগড়, ২০ মার্চ।। আদালতের আদেশ অমান্য করে যে সমস্ত অভিযুক্তরা পালিয়ে বেড়াচ্ছে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। আর যে সমস্ত অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে তাদের ধরার জন্য তল্লাশি চালাচ্ছে সংশ্লিষ্ট থানার পুলিশ।

বুধবার বিশালগড় থানা এলাকার যে সমস্ত অভিযুক্তরা আদালতের আদেশ অমান্য করে পালিয়ে বেড়াচ্ছে তাদের গ্রেফতার করার জন্য তল্লাশি চালিয়ে রঘুনাথপুর থেকে আরাবুল রহমান নামে একজন পলাতক অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয় বিশালগড় থানার পুলিশ।জানা যায় বিশালগড় থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং সে আদালতের আদেশ অমান্য করে পালিয়ে বেড়াচ্ছিল। সংবাদ মাধ্যমের সামনে এ সমস্ত তথ্য তুলে ধরেন বিশালগড় থানার অফিসার ইনচার্জ রানা চ্যাটার্জি। পলাতক আসামী গ্রেফতার করার জন্য থানার পুলিশ অভিযান অব্যাহত রাখবে বলে জানিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *