কৈলাসহরে প্রতিবেশী যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করলেন পঞ্চাশ বছর বয়সী মহিলা
কৈলাসহর, ২৯ মার্চ।। পঁচিশ বছরের যুবক কর্তৃক পঞ্চাশ বছরের মহিলা ধর্ষিতা হয়েছেন। ঘটনা ঊনকোটি জেলারকৈলাসহরের মহিলা থানার অন্তর্ভুক্ত গোলকপুর এডিসি ভিলেজ এলাকায়। এই ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে।
ঘটনা সম্পর্কে কৈলাসহরের মহিলা থানার ওসি রিপিতা ভট্টাচার্য জানান, গোলকপুর এডিসি ভিলেজ এলাকার পঞ্চাশ বছরের এক বিবাহিত মহিলা থানায় লিখিত ভাবে অভিযোগ করে জানায় পাশের বাড়ির পঁচিশ বছরের দয়াল লায়েক বৃহস্পতিবার রাতে হঠাৎ করে মহিলার ঘরের ভিতরে ঢুকে মহিলাকে ধর্ষণ করে।
মহিলা আরও জানায় যে, ওইদিন সন্ধ্যা থেকে এলাকায় গানের অনুষ্ঠান চলছিল। বাড়ির অন্য সদস্যরা সবাই গানের অনুষ্ঠানে ছিলেন। বাড়িতে শুধুমাত্র মহিলাই ছিলেন। রাত দশটা নাগাদ মহিলা নিজ বাড়িতে ঘুমাচ্ছিলেন। মহিলার সেই একাকীত্বের সুযোগ নিয়ে রাত সাড়ে দশটা নাগাদ মহিলার ঘরে ঢুকে মুখ চেপে ধরে ধর্ষণ করে। এই ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
