iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

তেলিয়ামুড়ায় স্ত্রীকে গলা টিপে হত্যা করে বাড়ির পেছনের জঙ্গলে মৃতদেহ ফেলে দিল স্বামী

তেলিয়ামুড়া, ২৯ মার্চ।। স্ত্রীকে গলা টিপে হত্যা করে বাড়ির পেছনের জঙ্গলে ফেলে দেওয়ার স্বীকারোক্তি দিল খোদ স্বামী। খোয়াই জেলার তেলিয়ামুড়া থানাধীন জারুইলংবাড়ি এলাকা থেকে মৃত অবস্থায় উদ্ধার গৃহবধূকে তার স্বামী হত্যা করেছে। এই ঘটনায় পুলিশের হাতে আটক অভিযুক্ত স্বামী সূর্যরাম রিয়াং।

উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে তেলিয়ামুড়া থানাধীন জারুইলংবাড়ি এলাকায় একটি জঙ্গলে একই এলাকার বাসিন্দা শান্তি দেববর্মা নামের এক উপজাতি গৃহবধূর অর্ধনগ্ন মৃতদেহ উদ্ধার হয়েছিল। পরবর্তীতে পুলিশ ঘটনার তদন্তে নেমে স্ত্রীকে হত্যার সন্দেহে ওই গৃহবধূর স্বামী সূর্যরাম রিয়াংকে আটক করে তেলিয়ামুড়া থানায় নিয়ে আসে।

অভিযুক্ত স্বামী সূর্যরাম রিয়াং সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানায়, স্ত্রী মদ খেয়ে রান্না না করায় স্ত্রী’র উপর ক্ষুব্ধ হয়ে নেশাগ্রস্ত অবস্থায় নিজের স্ত্রীকে গলা টিপে হত্যা করেছে সে। স্ত্রীকে হত্যা করে বাড়ির পেছনের জঙ্গলে মৃতদেহটি নিয়ে ফেলে দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *