iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

আগরতলা রেল স্টেশনে দুই লক্ষাধিক টাকার গাঁজা সহ বিহারের দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ

আগরতলা, ২৯ মার্চ।। ফের আগরতলা রেল স্টেশনে গাঁজা সহ দুই যুবককে আটক করেছে জিআরপি এবং আরপিএফ এর কর্মীরা৷ ধৃতরা হল বাবলু কুমার এবং সুধাংশু কুমার৷ তাদের কাছ থেকে ৩৯ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়েছে৷ উদ্ধারকৃত গাঁজার কালোবাজারি মূল্য প্রায় দুই লক্ষ টাকা বলে জানিয়েছে আগরতলা স্টেশনের জিআরপি থানার ওসি তাপস দাস৷

জিআরপি থানার ওসি আরও জানিয়েছেন, বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা নাগাদ আগরতলা থেকে গুয়াহাটির উদ্দেশ্যে একটি স্পেশাল ট্রেন যাওয়ার আগে দু্‌ই যাত্রীকে দেখে জিআরপি ও আরপিএফ এর কর্মীদের সন্দেহ হয়৷ তারা ওই দুই যাত্রীকে আটক করে জিজ্ঞাসাবাদ করে৷ তাদের কাছে থাকা ব্যাগে তল্লাসী চালানো হয়৷

তল্লাসীতে দেখা যায় দুই ব্যাগের মধ্যে ৩৯ কেজি শুকনো গাঁজা ভর্তি৷ সাথে সাথেই ওই দুই যুবককে আটক করা হয়৷ ধৃতরা হল বাবলু কুমার এবং সুধাংশু কুমার৷ তাদের বাড়ি বিহারে৷ তারা আগরতলা রেল স্টেশন থেকে এই গাঁজা নিয়ে গুয়াহাটিতে যাওয়ার এবং পরে সেখান থেকে অন্য গাড়িতে করে বিহারে যাওয়ার পরিকল্পনা নিয়েছিল৷ পুলিশ ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস অ্যাক্টে মামলা নিয়ে আদালতে সোপর্দ করেছে বলে জানা গিয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *